Poco কোম্পানির তরফে অবশেষে ভারতে লঞ্চ করা হল একটি নতুন ফোন। এই নতুন ফোনটির নাম Poco X5 Pro। এটি একটি মিড রেঞ্জ ফোন। ভারতে এই ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হার্দিক পান্ড্য। কিছুদিন আগে তিনি হাতে করে এই ফোন নিয়ে টিজ করেছিলেন। তবে কেবল ভারত নয়, পৃথিবীর অন্যান্য দেশেও এই ফোনটি লঞ্চ করল। মধ্যবিত্তের একদম সাধ্যের মধ্যেই দাম রাখা হয়েছে এটির। 23,000 টাকার মধ্যেই পাবেন এই ফোন। এটিকে একটি অল রাউন্ডার ফোন বলা যায় যেখানে গ্রাহকরা দুর্দান্ত রিফ্রেশ রেট সহ ভালো প্রসেসর, উন্নতমানের ক্যামেরা, ইত্যাদি সবই পাবেন।
দুটি স্টোরেজ মডেল নিয়ে দেশে এই ফোনটি লঞ্চ করেছে। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে বেস মডেলে। এই ফোনটির দান রাখা হয়েছে 22,999 টাকা। অন্যদিকে 24,999 টাকায় টপ ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন। এখানে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। বর্তমানে এই ফোনের বিক্রির শুরুর সঙ্গে সঙ্গে এখানে ভাল অফার দেওয়া হবে। আগামী 13 ফেব্রুয়ারি থেকে এটি Flipkart এ উপলব্ধ হয়ে যাবে। সেখানে যাঁরা ICICI ব্যাংকের গ্রাহক তাঁরা 2,000 টাকার ছাড় পেয়ে যাবেন।
এই ফোনে গ্রাহকরা পাবেন 120 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.67 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে। এটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং Snapdragon 778G প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে। এখানে মিলবে ডুয়াল টোন ফিনিশ। এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। এই ফোনটি বেশ হালকা, ওজন মাত্র 181 গ্রাম। আর প্রস্থ হল 7.9 mm।
একটি বিরাট আকারের ক্যামেরা মডিউল আছে যেখানে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এখানে। এছাড়া আছে একটি 8 এবং একটি 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরাতে আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর যার সাহায্যে সেলফি তোলা এবং ভিডিও কল করা যাবে। 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। ফলে দ্রুত এই ফোন ফুল চার্জ হতে পারবে।