Poco -এর তরফে তাদের নতুন ফোন সিরিজ শীঘ্রই দেশে লঞ্চ করতে চলা হচ্ছে। এই সিরিজ নাম Poco X5 সিরিজ। এই সিরিজে Poco X5 5G এবং Poco X5 Pro 5G থাকবে। অর্থাৎ এই দুটি ফোনেই 5G কানেকটিভিটি মিলবে। এই ফোনের সিরিজটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হার্দিক পান্ড্য। তাঁর হাত ধরেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই লঞ্চ করবে এই ফোন। কোম্পানির তরফে জানানো হয়েছে এই ফোন দুটি আগামী সোমবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে। এদিন সন্ধ্যায় ফোন দুটি লঞ্চ হবে দেশে।
জানা গিয়েছে Poco X5 Pro 5G ফোনটি মোট তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে। ফলে এই ফোনটির দাম শুরু হবে 21,000 টাকায়, এমনটাই শোনা যাচ্ছে। অন্যদিকে Poco X5 5G ফোনটির দাম এর থেকে কম হবে বলেই অনুমান করা হচ্ছে।
জানা গিয়েছে Poco X5 5G ফোনটিতে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে থাকবে। এছাড়া 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। এটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 11 এবং Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। গ্রাহকরা এই ফোনের প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ একটি 8 এবং একটি 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাবেন। অর্থাৎ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এখানে। সঙ্গে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি মিলবে এই ফোনে।
অন্যদিকে Poco X5 Pro 5G ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 এবং Snapdragon 778G প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়া এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে থাকবে। ফ্রন্ট ক্যামেরায় 16 এবং প্রাইমারি রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। 64W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ এখানে 5000mAh ব্যাটারি থাকবে বলেই জানা গিয়েছে। চিনে এই ফোনটি গত বছর Redmi Note 12 Pro Speed Edition নাম নিয়ে লঞ্চ হয়েছিল। এবার সেটাই নতুন নামে ভারতে আসছে।