আজ লঞ্চ হবে Poco X3 Pro এবং Poco F3, থাকবে অনেক দুর্দান্ত ফিচার

HIGHLIGHTS

Poco X3 ফোন 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ এর সাথে লঞ্চ করতে পারে

পোকো F3 ফোনের সম্পর্কে যদি কথা বলি তবে এটি Redmi K40 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে

আজ লঞ্চ হবে Poco X3 Pro এবং Poco F3, থাকবে অনেক দুর্দান্ত ফিচার

Poco আজ তার দুটি নতুন স্মার্টফোন Poco X3 Pro এবং Poco F3 বিশ্বব্যাপী লঞ্চ করতে চলেছে। দুটি স্মার্টফোনই গত কয়েক সপ্তাহ ধরেই খবরে ছিল। ফাঁস হওয়া রেন্ডারে এই ডিভাইসের ডিজাইন এবং ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। লঞ্চ ইভেন্ট ভারতীয় সময় হিসাবে সন্ধ্যা 5.30 থেকে শুরু হবে। পোকো-র এই লঞ্চ ইভেন্টটি সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে সরাসরি দেখা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ইভেন্ট পোকো-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ করা হবে। Poco X3 Pro এবং Poco F3-র লঞ্চ ইভেন্টের লাইভ স্ট্রিমিং আপনি এখানে দেখতে পারবেন।

Poco X3 ফোনে থাকতে পারে এই ফিচার এং স্পেসিফিকেশন

ফোনে 120Hz এর রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস 6 সুরক্ষা সহ 6.67 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে। সংস্থার এই ফোন 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ এর সাথে লঞ্চ করতে পারে। ফোনটি 1TB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সপোর্ট করতে পারে। প্রসেসর হিসাবে এই ফোনে স্ন্যাপড্রাগন 860 SoC দেওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে চারটি ক্যামেরা পাওয়া যাবে, যেখানে 48 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা থাকতে পারে। ব্যাটারির কথা বললে, সংস্থা এই ফোনে 5200mAh ব্যাটারি দিতে পারে।

Poco F3 ফোনে পাওয়া যেতে পারে এই ফিচার এবং স্পেক্স

পোকো F3 ফোনের সম্পর্কে যদি কথা বলি তবে এটি Redmi K40 এর রিব্র্যান্ডেড ভার্সন। যদি এটা হয় তবে ফোনে Redmi K40 ফোনের মতো ফিচার থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। রেডমি K40 ফোনে 120Hz এর রিফ্রেশ রেট এর সাথে 6.67 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। 12GB পর্যন্ত RAM এর সাথে আসা এই ফোনে স্ন্যাপড্রাগন 870 চিপসেট রয়েছে।

ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে একটি 48-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, সেলফি তোলার জন্য এই ফোনে একটি 20-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফোনে পাওয়ার দিতে 33W এর ফাস্ট চার্জিং এর সাথে 4520mAh দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo