Poco সংস্থা লেটেস্ট স্মার্টফোন Poco X3 Pro এর আজ প্রথম সেল আয়োজিত করা হয়েছে। 18,999 টাকা থেকে শুরু হয় এই ফোনের দাম। ফোনের সেল আজ দুপুর 12টা থেকে Flipkart-এ করা হবে। প্রথম সেলে সংস্থা এই ফোনে অনেক আকর্ষণীয় অফার দিচ্ছে। ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড এবং EMI ট্রানজেকশনে গ্রাহকরা 1 হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।
Survey
✅ Thank you for completing the survey!
এ ছাড়া আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করেন তবে আপনি পাবেন 5 শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক। এক্সচেঞ্জ অফারে ফোন নেওয়ার ক্ষেত্রে আপনি 16,500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
পোকো X3 প্রো ফোনে 6.67 ইঞ্চি ফুল HD+ (1080 x2400 পিক্সেল) ডট ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 20: 9 এবং রিফ্রেশ রেট 120Hz দেওয়া। ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 240 Hz এবং সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 6 দেওয়া হয়েছে। Poco X3 Pro ফোনে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 640 GPU দেওয়া হয়েছে। হ্যান্ডসেটে 6GB এবং 8GB RAM এর 128GB স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ফোনের পিছনে 48 মেগাপিক্সেল প্রাথমিক Sony IMX582 ক্যামেরা সেন্সর, অ্যাপারচার এফ/1.79 রয়েছে। পাশাপাশি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্সের অ্যাপারচার এফ/2.2 এবং 2-মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর (ম্যাক্রো এবং ডেপথ) দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 20-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, অ্যাপারচার এফ/2.2 রয়েছে। ফোনে ডুয়াল ভিডিও, নাইট মোড সেল্ফির মতো ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে।
Poco X3 Pro ফোনে পাওয়ার দেওয়ার জন্য় 5160mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে। সংস্থার দাবি যে ফোনটি 59 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। পোকো-র এই ফোনের সুরক্ষার জন্য, সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, ব্লুটুথ ভার্সন 5, 4G LTE, GPS, A-GPS, Wi-Fi 802.11 Ac, আইআর ব্লাস্টার, NFC এবং হেডফোন জ্যাক রয়েছে। ফোন গরম না করার জন্য সংস্থা লিকুইডকুল প্রযুক্তি 1.0 প্লাস এর ব্যবহার করা হয়েছে।