Poco C75 5G with stylish design and sony camera launching
POCO ভারতের বাজারে Poco M7 Pro 5G এবং Poco C75 5G স্মার্টফোন 17 ডিসেম্বর লঞ্চ করতে চলেছে। এই দুটি ফোন দুর্দান্ত ফিচার সহ আসবে যা মিড রেঞ্জ এবং কম বাজেটে এর স্মার্টফোন ইউজারদের দুর্দান্ত অভিজ্ঞতা দিতে চলেছে। পোকো সম্প্রতি এই দুটি স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক পোকো এম7 প্রো 5জি এবং পোকো সি75 5জি ফোনের সম্পর্কে।
পোকো এম7 প্রো 5জি ফোনে কোম্পানি ক্যামেরার ক্ষেত্রে 50MP Sony LYT-600 সেন্সর অফার করবে। এটি ক্যামেরা সেগামেন্টের সবচেয়ে বড় f/1.5 অপার্চর সহ আসে যা লো লাইটে ফটোগ্রাফি ভাল করে। ফোনের সাথে কিছু AI ফিচারও পাওয়া যাবে। এতে এআই জুম, এআই নাইট মোড সহ আরও অনেক ফটো এডিটিং ফিচার থাকবে।
আরও পড়ুন: Vivo X200 Series আগামীকাল ভারতে হবে লঞ্চ, জেনে নিন কী হবে দাম, ফিচার এবং স্পেসিফিকেশন
এবার পোকো সি75 5জি ফোনের ফিচারের কথা বললে, এটি Snapdragon 4s Gen 2 4nm চিপসেট সহ আসবে। এটি এই সেগামেন্টে একটি স্মার্টফোন। সি75 5জি ফোনে 4GB ভার্চুয়াল RAM সহ 8GB RAM সাপোর্ট করবে। এছাড়া এতে 128GB স্টোরেজ অফার করা হবে।
ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং MIUI এর স্ক্রিন পাওয়া যাবে। এই ফোনে আপনি 2 বছরের OS আপ্রগেড এবং 4 বছরের সিকিউরিটি আপডেট অফার করা হবে। আপকামিং পোকো সি75 5জি ফোনের দাম প্রায় 7000 টাকার কাছাকাছি হবে, যা একটি এন্ট্রি লেভেল 5G ফোন হবে।
আরও পড়ুন: 300 টাকার কম খরচে Jio এর তিনটি সস্তা রিচার্জ প্ল্যান, থাকছে প্রতিদিন 1.5GB ডেটা এবং আনলিমিটেড কলিং