poco m7 5g smartphone price under rs 9000 in Flipkart deal
আপনি যদি 10 হাজার টাকার কম দামে 5G Smartphone কিনতে চান তবে Poco M7 5G একটি দুর্দান্ত ডিল হতে পারে। Flipkart সাইটে বর্তমানে পোকো এম7 5জি ফোনটি দুর্দান্ত ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা কম দামের সাথে ব্যাঙ্ক অফারের সুবিধাও নিতে পারেন। এছাড়া থাকছে এক্সচেঞ্জ অফারও,যেখানে পুরনো স্মার্টফোনের বিনিময় নতুন ডিভাইসে অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। আসুন পোকো এম7 5জি ফোনে পাওয়া ডিল, অফার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, পোকো এম7 5জি ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 8999 টাকা দামে লিস্ট করা। তবে চলতি বছরের মার্চ মাসে 9999 টাকায় লঞ্চ করা হয়েছিল।
ব্যাঙ্ক অফারের কথা বললে, PNB ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ (1000 টাকা) ছাড় পেতে পারেন। যার পরে দাম আরও কমে 8099 টাকা হয় যাবে।
এছাড়া গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 6900 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, পোকো এম7 5জি ফোনে রয়েছে 6.88- ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যা রেজোলিউশন 1600×720 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সহ আসে।
প্রসেসর হিসেবে পোকো এম7 5জি ফোনটি অক্টা-কোর কোয়ালকম Snapdragon 4 Gen 2 4nm চিপসেটে কাজ করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাউন্ড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। অপারেটিং সিস্টাম হিসেবে পোকো এম7 5জি ফোনটি Android 14 ভিত্তিক Xiaomi হাইপরওএসে কাজ করে। পাওয়ার দিতে পোকো ফোনে দেওয়া হয়েছে 5160mAh ব্যাটারি, যা 18W চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরার ক্ষেত্রে পোকো এম7 5জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে IP52 রেটিং।
আরও পড়ুন: Samsung Galaxy S26 Ultra ভারতে শীঘ্রই হবে লঞ্চ, জানুন কত হবে দাম এবং স্পেসিফিকেশন