POCO M7 5G
POCO আজ 3 মার্চ ভারতে তাদের নতুন 5G বাজেট ফোন POCO M7 5G লঞ্চ করতে চলেছে। Flipkart এর মাইক্রোসাইট লাইভ হয়েছে, এখানে আপকামিং ফোনটি সেগামেন্টের সবচেয়ে ফাস্ট হবে বলে টিজ করা হয়েছে। পোকো এম7 5জি ফোনে Snapdragon চিপসেট সহ 12GB RAM সাাপোর্ট থাকবে। পোকো এম7 5জি ফোনের দাম 10 হাজার টাকার কম হবে যা সাইটে দামও ইঙ্গিত করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক পোকো এম7 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কেমন হবে।
ফ্লিপকার্টে লাইভ মাইক্রোসাইটে কোম্পানি নিশ্চিত করেছে যে পোকো এম7 5জি ফোনের দাম 9**** টাকা থেকে শুরু হবে। যার মানে ফোনের দাম 10,000 টাকা থেকে কম হবে। পোকো এম7 5জি ফোনটি দুপুর 12টায় লঞ্চ করা হবে। ফ্লিপকার্ট লিস্টিং থেকে জানা গেছে যে লঞ্চের পর ফোনের বিক্রি ফ্লিপকার্ট থেকে করা হবে।
আরও পড়ুন: Redmi, Realme কে টেক্কা দিতে 10 হাজার টাকার কম দামে নতুন Samsung 5G ফোন ভারতে লঞ্চ, জানুন ফিচার কী
ফিচারের কথা বললে, পোকো এম7 5জি ফোনে 6.88-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে থাকবে যা 120Hz রিফ্রেশ রেট সহ আসে। এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য Snapdragon 4 Gen প্রসেসর থাকবে যা 6GB RAM সহ পেয়ার করা হবে।
ক্যামেরার ক্ষেত্রে পোকো ফোনে 50MP মেইন সেন্সর এবং 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া পাওয়ার দিতে ফোনে 5160mAh এর বড় ব্যাটারি থাকতে পারে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 15000 টাকার কম দামে আসতে পারে সস্তা CMF Phone 2, ফাস্ট প্রসেসর এবং 50MP ক্যামেরা থাকবে সাথে