Poco সংস্থা ভারতে তার নতুন স্মার্টফোন Poco M3 লঞ্চ করে দিয়েছে। ফোনের 6 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে এবং 6 জিবি + 128 জিবি স্টোরেজের বিক্রি 11,999 টাকায় করা হবে। ফোনের বিক্রি 9 ফেব্রুয়ারি দুপুর 12 টা থেকে ফ্লিপকার্টে শুরু হবে। তবে আসুন জেনে নেওয়া যাক Poco M3 ফোনের কী রয়েছে বিশেষ…
ফোনে 1080×2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.53 ইঞ্চি ফুল এচডি+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা দেওয়া যার অ্যাসপেক্ট রেশিও 19.5: 9 রয়েছে। 6 জিবি র্যাম এবং 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনে স্ন্যাপড্রাগন 662 প্রসেসর রয়েছে।
https://twitter.com/IndiaPOCO/status/1356498235242635265?ref_src=twsrc%5Etfw
ফটোগ্রাফির কথা বলতে গেলে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য আপনি এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন।
512 জিবি অবধি মাইক্রো এসডি কার্ড সপোর্ট করবে ফোনে, এই ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে, যা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে। কানেক্টিভিটির জন্য, ফোনে IR ব্লাস্টার, 4G VoLTE, ওয়াই-ফাই ছাড়াও সমস্ত বিকল্প রয়েছে।