POCO F7 Series
POCO গ্লোবাল মার্কেটে 27 মার্চ একটি ইভেন্ট করতে চলেছে, যেখানে POCO F7 Series বাজারে আনা হবে। এই সিরিজে POCO F7 Pro এবং POCO F7 Ultra দুটি স্মার্টফোন আনা হবে। তবে কোম্পানি এখনও নিশ্চিত করেনি এই বিষয়, তবে একটি নতুন লিক থেকে জানা গেছে পোকো এফ7 শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে।
টিপস্টার অভিষেক যাদব এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে পোকো এফ7 শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে।
আরও পড়ুন: 50MP ক্যামেরা, AI ফিচার সহ Samsung Galaxy A26 5G ভারতে লঞ্চ, প্রথম সেলে 2000 টাকায় কেনার সুযোগ
X (টুইটার) সাইটে একটি পোস্টে টিপস্টার পোস্ট করেছে যে পোকো এফ7 চলতি বছরের মে বা জুন মাসে আসবে। এটি Qualcomm Snapdragon 8s Elite চিপসেট সহ আসবে বলে আশা করা হচ্ছে।
লঞ্চ হলে পোকো এফ7 কোম্পানির পুরনো POCO F6 ফোনের সাক্সেসার হবে। এটি ভারতে গত বছর 29,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল।
কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছে যে 27 মার্চ একটি ইভেন্টে পোকো এফ7 এবং পোকো এফ7 আল্ট্রা আসবে। পোকো এফ7 প্রো ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকবে, তবে এফ7 আল্ট্রা ফোনটি Snapdragon 8s Elite চিপসেটে কাজ করবে।
এখন পর্যন্ত কোম্পানি পোকো এফ7 এর গ্লোবাল লঞ্চের বিষয় কিছু জানায়নি। তবে রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বাজারে শুধু পোকো এফ7 লঞ্চ করা হবে, পোকো এফ7 প্রো এবং আল্ট্রা আনা হবে না।