POCO F7 5G First Sale in India today via Flipkart get offer
POCO F7 5G স্মার্টফোনের আজ 1 জুলাই প্রথম সের রাখা হয়েছে ভারতে। এই স্মার্টফোনের বিশেষত্ব হল যে এটি 7550mAh এর দুর্দান্ত ব্যাটারি দেওয়া। পোকো এফ৭ ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া। আসুন জেনে নেওয়া যাক নতুন পোকো এফ৭ ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
দামের কথা বললে, পোকো এফ৭ স্মার্টফোনটি Flipkart সাইট থেকে আজ বিক্রি করা হবে। এফ৭ ৫জি ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 31,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 12GB+512GB স্টোরেজ মডেলটি 33,999 টাকায় কেনা যাবে। গ্রাহকরা Flipkart Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে এতে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
আরও পড়ুন: একধাপে 4000 টাকা সস্তা হল 32MP সেলফি ক্যামেরা সহ Moto 5G, জানুন নতুন দাম কত
ফিচারের কথা বললে, পোকো এফ৭ ৫জি ফোনে 6.83-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার দিতে এই স্মার্টফোনে 7550mAh ব্যাটারি 90W ফাস্ট চার্জিং এবং 22.5W রির্ভাস চার্জিং সাপোর্ট দেওয়া। পোকো কোম্পানির দাবি যে ফোনটি দুই দিন পর্যন্ত একটি রিচার্জে চলতে পারে।
প্রসেসর হিসেবে পোকো এফ৭ ৫জি ফোনটি Snapdragon 8s Gen 4 চিপসেটে কাজ করে। এই স্মার্টফোনটি AnTuTu বেঞ্চমার্কে 21 লক্ষ পয়েন্টের বেশি স্কোর করেছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে পোকো এফ৭ ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট সহ আসে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া। ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 20 মেগাপিক্সেল লেন্স পাওয়া যাবে। এই স্মার্টফোনটি Android 15 ভিত্তিক Xiaomi HyperOS 2.0 এ চলে।