Poco F6 could launch in India soon: All you need to know
Poco শীঘ্রই ভারতে POCO F6 স্মার্টফোন লঞ্চ করবে বলে মনে হচ্ছে। পোকো এফ 6 হ্যান্ডসেটটি BIS (Buro of Indian Standards) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ফোনটি শীঘ্রই ভারতীয় বাজারে এন্ট্রি করতে চলেছে।
আপকামিং পোকো ফোনটি সবার প্রথম 91 মোবাইল স্পট করেছিল। BIS সার্টিফিকেশন সাইটে এই ফোনটি 24069PC21I মডেল নম্বর সহ সার্টিফাইড করা হয়েছে। এই লিস্টিং থেকে জানা গেছে যে ফোনটি শীঘ্রই ভারতে আসতে চলেছে। তবে ফোনের অন্যান্য ডিটেল প্রকাশ করা হয়েনি।
পোকো এফ৬ ফোনটি প্রিমিয়াম সেগামেন্টে আনা হবে। এই মোবাইলটি 12GB RAM সহ করা যেতে পারে। সাথে এতে 256GB স্টোরেজ অফার করা হবে বলে আশা করা হচ্ছে।
দামের কথা বললে, পোকো ফোনটি প্রায় 40,000 টাকা দামে আসতে পারে। আপকামিং পোকো ফোনের প্রতিযাগিতা OnePlus 12R এর সাথে হবে।
ডিসপ্লে: পোকো ফোনে 6.67 ইঞ্চি FullHD+ স্ক্রিন থাকতে পারে। এতে AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য আপকামিং পোকো স্মার্টফোনে কোয়ালকম Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।
ক্যামেরা: লিক থেকে জানা গেছে ফটোগ্রাফির জন্য পোকো ফোনে ডুয়াল রিয়ার সেটআপ থাকবে। এতে 50MP Sony IMX882 মেইন সেন্সর দেওয়া যেতে পারে। যার সাথে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকতে পারে।
ব্যাটারি: লিক অনুযায়ী, পোকো এফ6 ফোনে 120W ফাস্ট চার্জি সাপোর্ট দেওয়া হবে।