10 হাজারের বাজেটে Poco লঞ্চ করল দুটি বাজেট স্মার্টফোন, রয়েছে 6300mAh ব্যাটারি

10 হাজারের বাজেটে Poco লঞ্চ করল দুটি বাজেট স্মার্টফোন, রয়েছে 6300mAh ব্যাটারি

Poco C81, Poco C81x Launch: পোকো আজ ভারতীয় বাজারে পোকো সি81 এবং পোকো সি81x লঞ্চ করা হয়েছে। এই দুটি স্মার্টফোনে অক্টা-কোর UNISOC T7250 12nm প্রসেসর দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলে 6300mAh ব্যাটারি রয়েছে এবং দুটি ডিভাইসেই 15 ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। আসুন পোকো সি81 এবং পোকো সি81এক্স ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Poco C81 এবং Poco C81x ফোনের দাম কত

দামের কথা বললে, পোকো সি81এক্স ফোনের 3GB+64GB স্টোরেজ মডেলের দাম 9999 টাকা রাখা হয়েছে। তবে পোকো সি81 ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে। এই দুটি স্মার্টফোন Flipkart সাইটে 27 এপ্রিল থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন: 1.5 টন 5 স্টার রেটিং Inverter AC তে দেদার ছাড়, সোজা 23 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ

পোকো সি81 এবং পোকো সি81এক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী

ফিচারের কথা বললে, পোকো সি81এক্স ফোনে রয়েছে 6.88-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1600 x 720 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাশাপাশি, পোকো সি81 ফোনে 6.9 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে পাওয়া যাবে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 650 নিট পিক ব্রাইটনেস সহ আসে।

প্রসেসর হিসেবে দুটি স্মার্টফোনে অক্টা-কোর Unisoc T7250 চিপসেট পাওয়া যাবে, যা ARM Mali-G57 জিপিইউ সহ আসে। পোকো সি81এক্স ফোনটি LPDDR4x RAM এবং 64GB স্টোরেজ সহ আসে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 2TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার দিক থেকে পোকো সি81 ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি সেন্সর দেওয়া। অন্যদিকে, পোকো সি81এক্স ফোনের রিয়ারে 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলের জন্য, দুটি ডিভাইসেই 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে, যা 1080p/30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম।

আরও পড়ুন: BSNL আনল 70 দিনের মেয়াদ সহ সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 3 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং একগুচ্ছ সুবিধা

পোকো সি81 সিরিজের ফোনে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP52 রেটিং দেওয়া হয়েছে।

পাওয়ার দিতে পোকো সি81 ফোনে রয়েছে 6300mAh ব্যাটারি, আর পোকো সি81এক্স ফোনে রয়েছে 5200mAh ব্যাটারি। দুটি ফোনেই 15W ওয়্যারড চার্জিং এবং 7.5W ওয়্যারলেস রিভার্স চার্জিং সুবিধা সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo