Poco C3 স্মার্টফোন পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিল। ফ্লিপকার্ট বিগ সেভিং ডে সেলে আপনি এই ফোনে পেয়ে যাবে 3 হাজার টাকার বড় ছাড়। পোকো সি ৩ (Poco C3) ফোনটি ছাড়ের পর 6,999 টাকায় কেনা যাবে। এই দামে ফোনের 3 জিবি র্যাম + 32 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট পাওয়া যাবে। এর আগে Poco C3 ফোনের এই ভ্যারিয়্যান্টি কিনতে 9,999 টাকা খরচ করতে হত। একই সাথে 22 ডিসেম্বর পর্যন্ত চলা ফ্লিপকার্ট সেলে Poco C3 ফোনের 4 জিবি + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টি 10,999 টাকার বজায় 7,999 টাকায় কেনা যাবে।
সেলে SBI ক্রেডিট কার্ড এবং EMI তে কিনলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড়ও পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ফোনটি এক্সচেঞ্জ অফারে কিনলে 6,450 টাকা পর্যন্ত লাভ পাওয়া যেতে পারে।
Poco C3 স্মার্টফোনে থাকছে 6.53 ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে পাওয়া যাবে, যার পিক্সেল রেজোলিউশন 720×1600 পিক্সেলস। ফোনটিতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর পাবেন। ফোনে 3GB র্যাম + 32GB স্টোরেজ এবং 4GB র্যাম + 64GB স্টোরেজ পাওয়া যাবে।
Poco C3 ফোনের ক্যামেরার কথা বললে, এই ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মূল ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের, দ্বিতীয় লেন্সটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং তৃতীয় লেন্সটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকবে। পাশাপাশি সেলফির জন্য এই ফোনটিতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন।
কানেক্টিভিটির দিক থেকে POCOফোনের 5,000mAh ব্যাটারি রয়েছে যা 10W ফাস্ট চার্জিংকে সপোর্ট করে। ফোনটিতে 3.5mm অডিও জ্যাক, 4G LTE, ওয়াই-ফাই এবং মাইক্রো ইউএসবি পোর্টের মতো ফিচার রয়েছে। ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকও রয়েছে। Android 10-এর ‘MIUI 12 for Poco’-র সাহায্যে চলবে এই স্মার্টফোন।