#image_title
WhatsApp -এর সবুজ রঙ দেখে দেখে চোখে বিরক্তি ধরে গেছে। রং বদলে গোলাপি করতে চাইছেন? তার জন্য আবার লিংকও পেয়েছেন?
লোভে পড়ে গোলাপি Whatsapp -এর জন্য ক্লিক করেছেন? তাহলে ধামাল ছবির মতো বলছি 'নেহি করনা থা।' কারণ আপনি নিজেও জানেন না এই লিংকে ক্লিক করে আপনি নিজেই কত বড় বিপদ আর সর্বনাশ ডেকে আনলেন! আপনার ফোনে থাকা যাবতীয় তথ্য, হ্যাঁ আপনার ব্যক্তিগত তথ্য তো বটেই আপনার ব্যাংকের সমস্ত ডিটেল কিন্তু বেহাত হয়ে যেতে পারে।
প্রতারকরা এই উপায়ে হাতিয়ে নিতে পারে সমস্ত কনফিডেন্সিয়াল তথ্য। হ্যাঁ এই Pink WhatsApp আদতে একটি বড়সড় জালিয়াতি। সম্প্রতি বিশেষজ্ঞরা এই Pink WhatsApp Scam -এর কথা প্রকাশ্যে এনেছেন।
কিন্তু এই প্রতারণা চক্র মোটেই নতুন নয়। কিছু বছর আগেও একবার এই প্রতারণা চক্র সক্রিয় হয়েছিল। তখনও এটা নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছিল।
এবার আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে এই স্ক্যাম। তখন ব্যাপারটা জানাজানি হওয়ায় অনেকেই সচেতন হয়ে গিয়েছিলেন। কিন্তু এতদিন পর অনেকেই বিষয়টা প্রায় ভুলতে বসেছিলেন। আর এই নতুন ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন।
সাইবার ক্রাইম ব্রাঞ্চের তরফে এই জালিয়াতি নিয়ে সকলকে সচেতন করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে এই বিপদের বিষয়ে। এখন ভাবছেন কী করে নিজেকে রক্ষা করবেন এই বিপদের হাত থেকে? তাহলে দেখুন কী বলছেন বিশেষজ্ঞরা।
1. WhatsApp -এ কোনও লিংক এলে ক্লিক করবেন না। বিশেষ করে যদি অপরিচিত নম্বর থেকে কোনও লিংক আসে তাহলে তো একদমই নয়। পরিচিত নম্বর থেকে এলেও অকারণ কোনও লিংকে ক্লিক করবেন না।
2. WhatsApp ডাউনলোড বা আপডেট করতে চাইলে একমাত্র Play Store বা App store -কে বিশ্বাস করুন। কোনও লিংকের মাধ্যমে ভুলেও WhatsApp আপডেট করার ফাঁদে পা দেবেন না। এতে লাভের থেকে ক্ষতিই হবে বেশি।
3. আর তাছাড়া যদি WhatsApp আপডেট করতেই হয় তাহলে জানবেন কোম্পানি আপনাকে সেটা জানাবে। মেইল পাবেন। বা নোটিফিকেশন পাবেন। যদি এমন কিছু না হয়ে থাকে তাহলে অকারণ কোনও লিংকে ক্লিক করে WhatsApp আপডেট করতে চেয়ে বিপদ বাড়াবেন না।