Oppo -এর তরফে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হচ্ছে ভারতে। নানা একসাইটিং ফিচার থাকবে এই ফোনে। এবার সেই ফোনের প্রথম লুক প্রকাশ্যে এল। 2023 সালটা যে মোবাইল প্রেমীদের জন্য এবং এই বাজারের জন্য সেটা বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। Oppo -এর যে ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে সেটি হল Oppo Reno 8T। এই ফোনের বেশ কিছু ফিচার থেকে স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। 2022 সালের নভেম্বরে এই সংস্থার তরফে Oppo Reno 9 সিরিজ লঞ্চ করা হয়।
BBK Technologies হচ্ছে Oppo -এর মাদার কোম্পানি। এই কোম্পানির আরও একাধিক মোবাইল ফোন প্রস্তুতকারক সাব ব্র্যান্ড আছে, যার মধ্যে আছে Vivo, Realme, OnePlus, IQOO, ইত্যাদি। ফলে Oppo- কে তারই মাদার কোম্পানির অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে লড়াই করতে হয় বাজারে। এবার সেই লড়াইয়ে সামিল হতে এল নতুন ফোন।
জানা গিয়েছে দুটি রঙে উপলব্ধ হল Oppo Reno 8T। এই রঙ দুটি হল Midnight Black এবং Sunset Orange। এই ফোন 5G পরিষেবা সাপোর্ট করবে। ইতিমধ্যে ভারতে 5G পরিষেবা লঞ্চ করে গেছে। Airtel এবং Jio এর তরফে 5G পরিষেবা চালু করে দেওয়া হয়েছে ভারতে। ফলে সেই কারণে এখন দেশে 5G ফোনের বাজারে দারুন চাহিদা। ফলে সেই চাহিদা খানিকটা মেটাবে Oppo -এর এই নতুন ফোন। Midnight Black রঙের ভ্যারিয়েন্টটিতে মিলবে গ্লো ডিজাইন। এই ভ্যারিয়েন্টটিতেই কেবল থাকবে 5G সাপোর্ট। অন্যদিকে Sunset Orange ভ্যারিয়েন্টটিতে মিলবে লেদার ফিনিশ।
জানা গিয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে। সঙ্গে থাকবে 100 মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা। এমনটা Oppo -এর তরফে টুইট করে জানানো হয়েছে। কানেকটিভিটির জন্য এই ফোনে 5G, LTE, Wifi, ব্লুটুথ, GPS, ইত্যাদি থাকবে এই ফোনে। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা মিলবে এখানে। কিন্তু এই ফোন কবে লঞ্চ হবে সেরা এখনও জানা যায়নি। তাই গ্রাহকরা মনে করছেন যে এক ফোনটি পাওয়ার জন্য গ্রাহকদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।