ভারতে 44MP র ফ্রন্ট ক্যামেরার সঙ্গে লঞ্চ হল OPPO RENO 3 PRO

Updated on 02-Mar-2020
HIGHLIGHTS

ভারতে ওপ্পো Reno 3 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে আর এই ফোনের দাম 29,990 টাকা

ফোনে আছে 64Mp র কোয়াড ক্যামেরা

ফোনের ফ্রন্টে আছে 44Mp র ক্যামেরা

ভারতে ওপ্পো তাদের রেনো সিরিজের পরবর্তী ফোন OPPO Reno 3 Pro লঞ্চ করেছে। এই ফোনের প্রাথমিক দাম 29,990 টাকা। আর এই ফোনটি আপনারা 6 মার্চ প্রথম কিনতে পারবেন।

এই ফোনটি ভারতে ফ্লিপকার্ট, অ্যামাজন আর স্ন্যাপডিল আর টাটা ক্লিকের মাধ্যমে কেনা যাবে। আর এই ফোনে আপনারা ওপ্পো এনকো ফ্রি টু ওয়ারলেস হেডফোন পাবেন।

OPPO Reno 3 Pro ফোনের স্পেক্স আর ফিচার্স

OPPO Reno 3 Pro ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আরফ এই ফোনে আছে 20:9 অ্যাস্পেক্ট রেশিও আর সঙ্গে 91.5% স্ক্রিন টু বডি রেশিও।

এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও P95 আর ফোনে এর আগে কোয়াল্কম পাবেন বলা হয়েছিল। এই ফোনে আছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফোনে আপনারা পাবেন দুটি স্টোরেজ ভেরিয়ন্ট।

এই ফোনে আছে 8GB র র‍্যাম আর 128Gb আর 256GB র স্টোরেজ। আর এই ফোনে আছে ডেডিকেটড মাইক্রো এসডি কার্ড স্লট। ফোনে আছে 4025mAh য়ের ব্যাটারি যা 30W VOOC ফ্ল্যাশ চার্জ 4.0 চার্জিং যুক্ত।

এবার এই ফোনের ক্যামেরার দিকটি দেখা যাক এই ফোনে আপনারা কোয়াড ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 64Mp র মেন ক্যামেরার সঙ্গে আছে 8Mp আর 13Mp আর একটি 2Mp র ক্যামেরা। আর সঙ্গে আছে ফ্রন্টে দুটি ক্যামেরা যা পাঞ্চ হোল ডিসপ্লেতে দেওয়া হয়েছে। আর এর একটি ক্যামেরা 44Mp র আর একটি 2Mp র ক্যামেরা।

Connect On :