Oppo Reno 14 Pro camera photo
OPPO Reno 14 Series ভারতে লঞ্চ হতে লেছে। কোম্পানি অফিসিয়ালি জানিয়েছে যে শীঘ্রই ভারতীয় বাজারে আসছে নতুন রেনো ফোন। এই সিরিজের আওতায় OPPO Reno 14 5G এবং OPPO Reno 14 Pro 5G ফোন লঞ্চ হতে পারে। স্টাইলিশ লুক এবং দুর্দান্ত ক্যামেরা সহ আপকামিং ওপ্পো মোবাইলের বিষয় জেনে নেওয়া যাক।
আপকামিং ওপ্পো রেনো ১৪ সিরিজের মাইক্রোপেজ Flipkart সাইটে লাইভ করে দেওয়া হয়েছে। কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং ডিভাইসে AI ফিচার সহ আসবে। তবে ভারতে লঞ্চের আগেই আপকামিং ফোনটি চীনের বাজারে চালু করা হয়েছে।
আরও পড়ুন: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Vivo Y400 Pro 5G ফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত
ফিচারের কথা বললে, ওপ্পো রেনো ১৪ প্রো তে 6.83-ইঞ্চি FHD+ AMOLED প্যানেল সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস থাকবে বলে জানা গেছে। ফোনে ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রোটেকশন দেওয়া। পারফরম্যান্সের জন্য ওপ্পো রেনো ১৪ প্রো তে মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 দেওয়া হবে যা 16GB LPDDR5X RAM এবং 1TB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা। ডিভাইসে পাওয়ার দিতে ফোনে 6200mAh ব্যাটারি দেওয়া যেতে পারে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 15 ভিত্তিক ColourOS 15 আউট অফ দ্য বক্সে চলবে।
ক্যামেরার ক্ষেত্রে ওপ্পো রেনো ১৪ প্রোতে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। এটি 50 মেগাপিক্সেল OIS মেইন সেন্সর, এবং একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর থাকবে যা পুরনো মডেলের তুলনায় অনেক আপগ্রেডেড হবে। ডিভাইসে ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।
রিপোর্ট অনুযায়ী, ওপ্পো রেনো ১৪ প্রো ভারতে 50 হাজার টাকা দামে ভারতে আসতে পারে। যদি পুরনো মডেলের কথা বলি, তবে ওপ্পো রেনো ১৩ প্রো ফোনটি ভারতে 49,999 টাকা দামে বেস ভ্যারিয়্যান্টে আনা হয়েছিল।
আরও পড়ুন: 14 হাজার টাকা ছাড়ে Motorola 5G স্মার্টফোন! প্রিমিয়াম 50MP সেলফি ক্যামেরা এবং 125W চার্জিং সহ চমক