OPPO Reno 13 Pro 5G with 50MP selfie camera Launched Price in India Specs
ওপ্পো আজ ভারতে তার নতুন Reno 13 Series লঞ্চ করেছে। কোম্পানি এই সিরিজে দুটি ফোন OPPO Reno 13 5G এবং OPPO Reno 13 Pro ভারতে লঞ্চ করেছে। দুটি ফোনই কিলার লুক, দুর্দান্ত ডিসপ্লে, পাওয়ারফুল প্রসসের এবং দুর্ধর্ষ ক্যামেরা অফার করে। আপনারা Reno 13 5G এর বিষয় এখানে পড়তে পারেন। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো রেনো 13 প্রো ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
রেনো 13 প্রো ফোনটি ভারতে 12 জিবি RAM সহ লঞ্চ করা হয়েছে। এটি 256 জিবি এবং 512 জিবি স্টোরজে সহ পেয়ার করা হয়েছে। রেনো 13 প্রো ফোনের বিক্রি 11 জানুয়ারি থেকে শুরু হবে।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ OPPO Reno 13 5G ভারতে লঞ্চ, জলের ভিতরেও তোলা যাবে ছবি
ডিসপ্লে: রেনো 13 প্রো ফোনে 6.83-ইঞ্চির 1.5K কার্ভড OLED ডিসপ্লে দিয়েছে। এটি 2800×1272 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস লেভল এবং 3840Hz হাই-ফ্রিকওয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য ফোনটি MediaTek Dimensity 8350 4nm চিপসেটে কাজ করে। এটি 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রেনো 13 প্রো ফোনের রিয়ারে OIS সহ 50MP মেইন সেন্সর, 8MP 112 ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP 3.5X পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে রেনো 13 প্রো 5জি ফোনে 80W SuperVOOC ওয়্যারড এবং 50W AIRVOOC ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 5800mAh ব্যাটারি সহ আসে। ফোনটি IP66+IP68+IP69 রেটিং সহ আনা হয়েছে যা ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখবে।
আরও পড়ুন: POCO X7 5G এবং POCO X7 Pro ভারতে লঞ্চ, দাম 19999 টাকা থেকে শুরু