Oppo Reno 12 Pro 5G
OPPO Reno 12 Series শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে। কোম্পানি তার রেনো ১২ সিরিজ চাইনা বাজারে লঞ্চ করার ঘোষনা করেছে। এই সিরিজে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro 5G মোবাইল 23 মে লঞ্চ হবে। আপকামিং ফোনটি ভারত সহ অন্যান্য বাজারেও আনা হবে। তবে, কোম্পানি আপকামিং রেনো ফোনের নতুন টিজার চালু করেছে। এখানে ফোনে ডিজাইন প্রকাশ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ থাকবে আপকামিং রেনো ফোনে।
এখন একজন টিপস্টার রেনো ১২ সিরিজের অফিসিয়াল রেন্ডার শেয়ার করেছে। এখানে ফোনের ডিজাইন এবং কালার ভ্যারিয়্যান্ট অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে।
জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) রেনো ১২ সিরিজের অফিসিয়াল রেন্ডার পোস্ট করেছে। এই পোস্টে আপকামিং ফোনের পিছনের প্যানেল থেকে নতুন রেনো ফোনের পরিস্কার ছবি দেখা যাচ্ছে।
ওপ্পো তার আপকামিং ফোনের সিলভার এবং পার্পল কালার অপশন প্রকাশ করেছিল। তবে টিপস্টার আরও কালার অপশন শেয়ার করেছে এই ফোনের। এখানে আপকামিং ফোনে প্রো এবং বেস দুটি মডেল থাকতে পারে।
ইভান ব্লাসের পোস্ট থেকে জানা গেছে যে রেনো ১২ ফোন লাইট পিংক এবং ব্ল্যাক কালার অপশনে আসতে পারে। এই সিরিজে দুটি মডেল আনা হবে। দুটি মডেলেই একটি 6.7-ইঞ্চি OLED ডিসপ্লে পাওয়া যাবে। এটি 120Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
রেনো ১২ ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8250 প্রসেসর থাকবে। প্রো মডেলে ডাইমেনসিটি 9200+ প্রসেসর দেওয়া হবে। ফোনটি 16GB পর্যন্ত RAM সাপোর্ট করতে পারে। ইন্টারনাল স্টোরেজ 512GB হবে।
পাওয়ার দিতে আপকামিং ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হবে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Reno 12-এ MediaTek-এর Dimensity 8250 প্রসেসর থাকবে, আর Pro মডেলে Dimensity 9200+ প্রসেসর থাকবে। এই ফোনগুলি 16 GB পর্যন্ত RAM সমর্থন করতে পারে। ইন্টারনাল স্টোরেজ হবে 512 জিবি। ব্যাটারি হতে পারে 5 হাজার mAh, যা 80 Watt ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রেনল্ট সিরিজ ভারতেও জনপ্রিয়। চীনে লঞ্চ করার পর এই ডিভাইসগুলি ভারতে আসবে।