Oppo Reno 12 5G price drops Under Rs 20000 on Flipkart deal
ভারতে সম্প্রতি OPPO Reno14 এবং OPPO Reno14 Pro 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। ভারতে ওপ্পো রেনো১৪ এবং রেনো১৪ প্রো ফোনের দাম 37,999 টাকা এবং 49,999 টাকা থেকে শুরু হয়। তবে বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ হতেই কোম্পানির পুরনো OPPO Reno 12 5G ফোনের দাম অনেকটা কমে গেছে। এই ওপ্পো মোবাইল তার লঞ্চ দাম থেকে 13,000 টাকা সস্তায় কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো রেনো ১২ ৫জি ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কেমন।
দামের কথা বললে, ওপ্পো রেনো ১২ ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি 32,999 টাকায় লঞ্চ হয়ছিল। বর্তমানে এই ফোনটি শপিং সাইট Flipkart এ 19,999 টাকায় লিস্ট করা। যার মানে ওপ্পো রেনো ১২ ৫জি ফোন লঞ্চ দাম থেকে 13 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: 200MP মেইন ক্যামেরা সহ ওয়াটারপ্রুফ Vivo 5G ফোনে 7000 টাকারর বেশি ছাড়, জানুন নতুন দাম কত
বিশেষ জিনিস হল ফোনের এই দাম কোনো অফার ছাড়াই পাওয়া যাবে।
ফিচারের কথা বললে, ওপ্পো রেনো ১২ ফোনে 6.7-ইঞ্চির কোয়াড কার্ভ ইনফাইনাইট ভিউ ডিসপ্লে দেওায়। এটি 120Hz রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস এবং HDR 10+ সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ওপ্পো রেনো ১২ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি অক্টাকোর চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ওপ্পো রেনো ১২ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। রিয়ারে OIS সহ 50 মেগাপিক্সেল Sony LYT600 মেইন সেন্সর পাওয়া যাবে। সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সহ আসে। সেলফি তোলার জন্য ওপ্পো রেনো ১২ ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।