Oppo K9s লঞ্চ, ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর এবং 64MP প্রাইমারি ক্যামেরা Updated on 20-Oct-2021 HIGHLIGHTS
Oppo K9s স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G অক্টা-কোর প্রসেসর এই ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এতে রয়েছে 8GB RAM যা এসডি কার্ডের মাধ্যমে এক্সপ্যান্ড করা যাবে Oppo K9s স্মার্টফোন চিনের টেক মার্কেটে লঞ্চ করেছে। এই হ্যান্ডসেট Oppo ব্র্যান্ডের K সিরিজ লাইনআপের লেটেস্ট মডেল। এই ডিভাইসে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি ক্যাপাসিটি। এই স্মার্টফোন আসছে ট্রিপল লেন্স ক্যামেরা সেটআপের সঙ্গে।
Oppo ব্র্যান্ডের K9 সিরিজে রয়েছে Oppo K9 5G এবং Oppo K9 Pro ডিভাইস। এইবার লাইনআপে যুক্ত হল Oppo K9s মডেল। চিনে এই ডিভাইসের দাম শুরু হচ্ছে CNY 1,699 থেকে। যা ইন্ডিয়ান কারেন্সিতে 19,900 টাকা মতন। তবে এই দাম রয়েছে Oppo K9s মোবাইলের 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের । অন্যদিকে 8GB+ 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে CNY 1,899 । যা ইন্ডিয়ান কারেন্সিতে 22,200 টাকা মতন। তবে লঞ্চ উপলক্ষে এখন দেওয়া হচ্ছে CNY 200 টাকার ডিসকাউন্ট। যার ফলে দুটো ডিভাইসের দাম পড়ছে CNY 1,499 ( প্রায় 17,500 টাকা) এবং CNY 1,699 (প্রায় 19,900 টাকা)।
Oppo K9s স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে এবং সেল শুরু হবে 1 নভেম্বর থেকে। এই ডিভাইস পাওয়া যাবে ম্যাজিক পার্পল কুইকস্যান্ড, নিয়ন সিলভার সি সহ একাধিক কালার অপশনে।
Oppo K9s স্মার্টফোনের স্পেসিফিকেশন- Oppo K9s স্মার্টফোন আসছে 6.59 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লের সঙ্গে। স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন 2412X1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। এই ডিভাইসের টাচ স্যাম্পেল রেট 240 Hz এবং পিক্সেল ডেনসিটি 401ppi । এই ফোনের স্ক্রিনে রয়েছে পাঞ্চ হোল কাটআউট, সেলফি ক্যামেরার জন্য। Oppo K9s মডেলে রয়েছে 2.4GHz কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G অক্টা-কোর প্রসেসর। এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। এই ডিভাইস চলবে ColorOS 11.2 নির্ভর Android 11 অপারেটিং সিস্টেমে। এই হ্যান্ডসেটের ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে 64MP (f/1.7) প্রাইমারি ক্যামেরা যা দেবে 81 ডিগ্রি ভিউ ফিচার। এছাড়া রয়েছে 8MP (f/2.2 ) আলট্রা ওয়াইড লেন্স, যা দেবে 120 ডিগ্রি ফিল্ড ভিউ অ্যাক্সেস। এছাড়া রয়েছে 2MP ম্যাক্রো লেন্স f/2.4 অ্যাপারেচর সমেত এবং 16MP সেলফি শুটার। Oppo K9s স্মার্টফোন আসছে 5,000 mAh ব্যাটারি ফিচার সমেত এবং রয়েছে 30W ফাস্ট চার্জের ফিচার। কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট, Bluetooth, Wifi, GPS এবং 3.5mm অডিও জ্যাক। এই ডিভাইস আসছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে। Latest Article
Redmi Note 14 Pro Plus price drop over rs 8000 in Flipkart deal
8000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 6200mAh ব্যাটারি এবং 50MP টেলিফটো ব্যাটারি সহ Redmi স্মার্টফোন
happy valentines day 2026 wishes quotes whatsapp status bengali
50+ Happy Valentines day 2026 wishes Bengali: ‘জীবনের প্রতিটি মুহূর্তে থাকুক তোমার ভালোবাসা’, প্রিয় মানুষকে পাঠান ভ্যালেনটাইনস ডে শুভেচ্ছাবার্তা
TECNO POVA Curve 2 5G launched with 8000mAh battery and 144hz in india
ভারতে এল বিশাল 8000mAh ব্যাটারি সহ Tecno Pova Curve 2 5G স্মার্টফোন, জানুন দাম কত
motorola g57 power 5g gets price discount on amazon deal with bank offer
7000mAh ব্যাটারি সহ Motorola ফোনে দেদার ছাড়, 15000 টাকার কম দামে কেনার সুযোগ
Airtel 449 prepaid recharge plan offer daily 4GB Data, Unlimited 5G, calling and many more benefits
2-3GB ডেটা নয়, বরং প্রতিদিন 4GB ডেটা দিচ্ছে এই Airtel রিচার্জ প্ল্যান, সাথে আনলিমিটেড 5G এবং কলিং
Vivo V70 Elite and Vivo V70 India prices leaked ahead of India launch
লঞ্চের আগে Vivo V70 Elite এবং Vivo V70 স্মার্টফোনের ভারতীয় দাম এবং প্রি-অর্ডার ডিটেল ফাঁস, 19 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ
Motorola G86 Power 5G gets price discount on flipkart deal
6720mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Motorola ফোনে বড় ছাড়, জানুন কোথায় পাবেন এই ডিল
Jio vs Airtel vs Vodafone Idea 84 days recharge plans with daily 1 5gb data and unlimited calls
Jio vs Airtel vs Vodafone Idea: 84 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 1.5GB ডেটা সহ কার রিচার্জ প্ল্যান সেরা এবং সস্তা?
Airtel cheapest annual recharge Plan offer Unlimited calls 30gb data OTT and Adobe subscription for 365 Days
12 মাস থাকবে ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ বিনামূল্যে OTT এবং Adobe সাবস্ক্রিপশন সহ সবচেয়ে সস্তা Airtel রিচার্জ প্ল্যান
Samsung Galaxy S25 Plus price drops by Rs 28000 on Flipkart Deal
28 হাজার টাকা পর্যন্ত সস্তা পাওয়া যাচ্ছে Samsung Galaxy S25 Series এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন