OPPPO K5 64MP কোয়াড ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে

Updated on 14-Oct-2019
HIGHLIGHTS

Oppo K5 ফোনটিতে আপনারা 64MP র কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন

আর এই ফোনে আপনারা একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন

Opppo K5 ফোনটি চিনে লঞ্চ করা হয়েছে। এটি একটি মিড রেঞ্জের ফোন। আর এই ফোনটি কোম্পানি K সিরিজের ফোন হিসাবে লঞ্চ করেছে। আর আপনাদের জানিয়ে রাখি যে এই ফোনটি তিনটি আলাদা আলাদা রঙে এসেছে। আর এইফ অনটি গ্রিন, ব্লু আর হোয়াইট কালারে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে আপনারা 64MP র কোয়াড ক্যামেরা পাবেন। ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর এই ফোনে আপনারা একটি AMOLED স্ক্রিনও পাবেন আর এই ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 730G চিপসেট।

Oppo K5 ফোনের ফিচার আর স্পেক্স

Oppo K5 স্মার্টফোনটিতে আপনারা একটি 6.4 ইঞ্চির AMOLED স্ক্রিন পাবেন আর এই ফোনে আছে গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান আছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G চিপসেট পাবেন আর আছে ফোনে একটি 8GB র‍্যাম। ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে চলে।

ফোনে ছবি তোলার জন্য আপনারা একটি 64MP র প্রাইমারি ক্যামেরা পাবেন আর এই ফোনে এর সঙ্গে আছে একটি 8MP র ক্যামেরা আর দুটি 2MP র ক্যামেরা। ফোনে আপনারা ফ্রন্টে পাবেন একটি 32MP র ক্যামেরা। ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি আর এটি 30W VOOC 4.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Oppo K5 ফোনের দাম

Oppo K5 মোবাইল ফোনটিতে আপবনারা 6GB র‍্যাম আর 128GB র দাম RMB 1,899মানে প্রায় 18,970 টাকা। আর এর সঙ্গে এই ফোনে আছে 8GB র‍্যাম আর 128GB র স্টোরেজ জার দাম RMB 2,099। আর এই ফোনের দাম 20,965 টাকা আর এর সঙ্গে এই ফোনের 8GB র‍্যাম আর 256GB মডেলের দাম RMB 2,499 মানে প্রায় 24,960 টাকা। আর এই ফোন চিউনে 17 অক্টোবর বিক্রি করা হবে।

Connect On :