OPPO K3 ফোনের টিজার অ্যামাজনে দেখা গেছে, এটি তাড়াতাড়ি ভারতে আসবে

HIGHLIGHTS

Oppo K3 , Oppo K1 য়ের জায়গা নেবে

তাড়াতাড়ি ভারতে আসতে পারে

OPPO K3 ফোনের টিজার অ্যামাজনে দেখা গেছে, এটি তাড়াতাড়ি ভারতে আসবে

ওপ্পো চিনে প্রায় মাস দুয়েক আগে তাদের Oppo K3 ফোনটি লঞ্চ করেছিল আর এই ফোনটি এবার ভারতে আনা হবে। এই নতুন ফোনটির একটি টিজার পেজ অ্যামাজনে দেখা গেছে। আর এ থেকে মনে করা হচ্ছে যে এই ফোনটি অ্যামাজনে আসবে। Oppo K3 , Oppo K1 য়ের জায়গা নেবে। তবে এই নতুন ফোনে নতুন কিছু আসবে বলে মনে করা হচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo K3 ফোনটি 6.5 ইঞ্চির AMOLED ডিসপ্লে যুক্ত আর এই ফোনে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার আছে আর এটি অ্যাড্রিনো 616 GPU যুক্ত।

আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা 16MP র প্রাইমারি ক্যামেরা পাবেন আর এই ফোনে এর সঙ্গে একটি 2MP র ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ডিভাইসে 3,765mAh য়ের ব্যাটারি আছে আর এটি VOCC 3.0 ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে আসবে আর এই ফোনটি অ্যান্ড্রয়েড কালার OS 6.0.Ui তে কাজ করে। আর এই ফোনে আপনারা USB টাইপ C পোর্ট পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo