oppo announced OPPO K13x 5G in india
ওপ্পো শীঘ্রই তার নতুন বাজেট 5G স্মার্টফোন, OPPO K13x 5G ভারতে লঞ্চ করতে চলেছে। আপকামিং ওপ্পো কে১৩এক্স ফোনের দাম এবং ফিচার আগেই অনলাইনে বেশ চর্চায় রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি ভারতে 12,999 টাকার শুরুর দামে আনা হবে। এই ডিভাইস তার মজবুত বিল্ড কোয়ালিটির জন্য 50টির বেশি পরিক্ষা পাস করেছে। এই স্মার্টফোন 7000mAh এর বড় ব্যাটারি, 50 মেগাপিক্সেল AI ক্যামেরা এবং 120Hz OLED ডিসপ্লে সহ আসতে পারে।
TelecomTalk এর রিপোর্ট অনুযায়ী, ওপ্পো কে১৩এক্স ৫জি দুটি ভ্যারিয়্যান্টে আসবে। ফোনের বেস ভ্যারিয়্যান্ট 8GB+128GB স্টোরেজের দাম 12,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজের দাম 14,999 টাকা হতে পারে।
এই স্মার্টফোন শীঘ্রই ভারতে Amazon এবং Flipkart এবং OPPO এর অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি করা হবে। এছাড়া এই ডিভাইস অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে। ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি অবসিডিয়ন ব্ল্যাক এবং মুনলাইট সিলভার কালার অপশনে আসবে।
FoneArena এর রিপোর্ট অনুযায়ী, ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনকে তার বিল্ড কোয়ালিটির জন্য 50 এর বেশি কঠিন পরিক্ষা দিতে হয়েছে। ওপ্পো তার আপকামিং ফোনটিকে ‘GOAT Quality Durability’ এর ট্যাগ দিয়েছে। যার মানে আপকামিং ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি প্রতিদিনের কাজের জন্য একদম সেরা হবে। এই ডিভাইসটি IP54 রেটিং সহ আসে।
লিক অনুযায়ী, ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে 6.67-ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফোনে থাকবে Snapdragon 6 Gen 4 চিপসেট। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা হবে, যা কম আলোতেও দুর্দান্ত ছবি নিতে পারে।
সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। ফোনে পাওয়ার দিতে 7000mAh ব্যাটারি থাকবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।