OPPO K13x 5G India Launch
ওপ্পো আজ ভারতে Oppo K13x 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানি লঞ্চের আগেই আপকামিং ওপ্পো কে১৩এক্স ৫জি স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ করে দিয়েছে। আগামী ফোন 15 হাজার টাকার কম দামের সেগামেন্টে আসবে। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কেমন হবে।
ভারতীয় বাজারে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি আজ 23 জুন দুপুর 12টায় লঞ্চ হবে। কোম্পানির অফিসিয়াল সাইটে লঞ্চ ইভেন্ট দেখা যাবে। ওপ্পো জানিয়েছে যে আপকামিং ওপ্পো ফোনের দাম 15,000 টাকার কম হবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হল Oppo Reno 14 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম, জানুন কেমন হবে ফোনটি
নতুন ওপ্পো ফোনটি মিডনাইট ভয়েলেট এবং সনসেট পিচ কালার অপশনে আসবে। এই ফোনের বিক্রি Flipkart সাইট থেকে করা হবে।
ফিচারের কথা বললে, ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করবে। এতে 128GB স্টোরেজ সাপোর্ট সহ 4GB RAM এবং 6GB RAM পাওয়া যাবে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টামে কাজ করবে।
পাওয়ার দিতে এই ফোনে 45W SuperVOOC চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি পাওয়া যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল AI ভিত্তিক ডুয়াল রিয়ার ক্যামেরা হবে। এটি একাধিক AI ফিচার সাপোর্ট করবে।
এর আগে ওপ্পো জানিয়েছিল যে আগামী কে১৩এক্স ৫জি ফোনে এলুমিনিয়াম অলয় মিডিল ফ্রেম এবং 360 ডিগ্রি ডেমেজ প্রুফ অর্মার বডি আসবে।