Oppo K13x 5G India Launch Date on 23 June Price Range Features tipped
ওপ্পো ভারতে তার K Series এর নতুন স্মার্টফোন OPPO K13x 5G ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি ভারতে 23 জুন লঞ্চ করার ঘোষণা করেছে কোম্পানি। এই ফোনটি 15,000 টাকার সেগামেন্টে 6000mAh ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G চিপসেট এবং মিলট্রি গেড সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে কেমন স্পেসিফিকেশন এবং ফিচার হবে।
দামের কথা বললে, ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি ভারতে 14,990 টাকার শুরুর দামে আসবে বলে আশা করা হচ্ছে। এটি Flipkart থেকে 23 জুন বিক্রি হবে।
আরও পড়ুন: 10 হাজার টাকায় আসছে পাওয়ারহাউস Vivo T4 Lite 5G স্মার্টফোন, থাকবে 6000mAh ব্যাটারি
ফিচারের কথা বললে, ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে থাকবে 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি গেমিং, মাল্টিটাস্কিং এবং স্ট্রিমিংয়ের জন্য দ্রুত এবং কোনো অসুবিধা ছাড়া অভিজ্ঞতা দেবে। পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G চিপসেট, যা 6nm প্রসেস।
মেমোরি হিসেবে আপকামিং ওপ্পো ফোনে 8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ বিকল্পে আসবে। এই ফোন ColorOS 15 এ চলবে।
পাওয়ার দিতে কোম্পানি এই ফোনে অফার করবে 6000mAh ব্যাটারি, যা পুরো দিনের ব্যাটারি লাইট দেবে। এটি 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সহ 21 মিনিটে 30 শতাংশ এবং 91 মিনিটে 100 শতাংশ চার্জ হবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওপ্পো ফোনে দেওয়া হবে 50 মেগাপিক্সেল AI ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।
আরও পড়ুন: OnePlus Nord 5 এবং Nord CE5: ওয়ানপ্লাস নর্ড সিরিজের সস্তা নতুন 5G স্মার্টফোন আসছে 8 জুলাই