OPPO k13 5G launch Confirmed
ওপ্পো আজ ভারতে তার নতুন ফোন Oppo K13 5G লঞ্চ করতে চলেছে। K Series এর এটি নতুন ফোনটি গ্লোবাল লঞ্চের আগে ভারতে সবার প্রথম আনা হবে। আপকামিং ওপ্পো কে13 5জি ফোনটি Flipkart সাইট থেকে বিক্রি করা হবে। আপকামিং ওপ্পো কে13 5জি ফোনের সবচেয়ে বড় বিশেসত্ব হল যে এটি 7000mAh ব্যাটারি সহ আনা হবে। এছাড়া কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং ওপ্পো কে13 5জি ফোনটি Snapdragon 6 Gen 4 প্রসেসরে চলে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ওপ্পো কে13 ফোনের ফিচার এবং দাম কত হবে।
কোম্পানি সম্প্রতি X (টুইটার) সাইটে পোস্ট করে জানিয়েছিল যে ওপ্পো কে13 5জি ফোনটি ভারতে 21 এপ্রিল লঞ্চ হবে। সাথে কোম্পানি এও জানিয়েছিল যে এটি আইসি পার্পল এবং প্রিজম ব্ল্যাক কালার অপশনে আসবে।
শুধু তাই নয়, এটি এই সেগামেন্টে 7000mAh ব্যাটারি সহ আসা প্রথম ডিভাইস হবে। এতে 80W সুপারভুক চার্জিং সাপোর্ট দেখা যাবে। কোম্পানির ফোনের বক্সে চার্জরও অফার করবে।
কোম্পানি নিশ্চিত করেছে যে কে13 5জি ফোনে 6.67-ইঞ্চি AMOLED Full HD+ ডিসপ্লে যেখা যাবে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট ব্রাইটনেস থাকবে। ফোনটি Snapdragon 6 Gen 4 চিপসেটে কাজ করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওপ্পো কে13 5জি ফোনে 50MP মেইন সেন্সর থাকবে। ডিভাইসটি Android 15 ভিত্তিক ColorOS 15 সহ আসবে।
আরও পড়ুন: Vivo এর সবচেয়ে পাতলা 7300mAh ব্যাটারি সহ ফোনের দাম কত হবে ভারতে, জানুন ভারতে কবে হবে লঞ্চ