OPPO F27 5G is expected to launch on next week in India
ওপ্পো তার F27 Series এর আওতায় Oppo F27 5G ভারতে আসতে চলেছে। কোম্পানি তার অফিসিয়াল X (টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছে। এই পোস্টে কোম্পানি আপকামিং ফোনের এক ঝলক দেখিয়েছে। মনে করিয়ে দি যে এই সিরিজের F27 Pro+ ভারতে আগে থেকেই বিক্রি করা হচ্ছে। ফোনটি চলতি বছরের জুন মাসে লঞ্চ করা হয়েছিল। আসুন লেটেস্ট ওপ্পো এফ27 5জি ফোনের টিজার এবং স্পেক্স সম্পর্কে জেনে নেওয়া যাক।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ কোম্পানি ওপ্পো এফ27 5জি ফোনের লঞ্চ নিশ্চিত করেছে।
কোম্পানি Coming Soon লেখা একটি ছবি পোস্ট করেছে। পোস্ট থেকে আশা করা হচ্ছে যে নতুন ওপ্পো ফোনটি শীঘ্রই বাজারে আসছে।
আরও পড়ুন: মাত্র 5699 টাকায় ভারতে লঞ্চ হল itel এর অলরাউন্ডার ফোন, 5000mAh ব্যাটারি
টিজার পোস্টে মোবাইল ফোনে পিছনের সাইড দেখা যাচ্ছে। এতে বড় সার্কুলার ক্যামেরা মডিউল সহ LED ফ্ল্যাশ রয়েছে। এর সাথে ক্যামেরা মডিউলে রিং লাইট দেখা যাচ্ছে।
তবে এখন পর্যন্ত কোম্পানির তরফে আপকামিং ফোনের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েনি।
আপকামিং ওপ্পো ফোনের সম্প্রতি লাইভ ছবি প্রকাশ হয়েছিল। এর অনুযায়ী, ফোনে ফ্ল্যাট এজ এবং পঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে।
আশা করা হচ্ছে যে স্মার্টফোনে মেটাল ফ্রেম সহ গ্রডিএন্ট কালার ডিজাইন দেওয়া হবে। স্টোরেজ এবং RAM সম্পর্কে আশা খবর অনুযায়ী, ওপ্পো এফ27 5জি ফোনে 8GB RAM+128 স্টোরেজ এবং 8GB RAM+256GB স্টোরেজ মতো দুটি অপশন অফার করা হবে।