Oppo F19 ভারতে আজ হবে লঞ্চ, 5000mAh ব্যাটারির সাথে থাকবে চমৎকার ফিচার

Updated on 06-Apr-2021
HIGHLIGHTS

Oppo F19 সংস্থার 5000mAh এর ব্যাটারি সহ এটি বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন

Oppo F19 সম্প্রতি লঞ্চ হওয়া Oppo F19 Series-এর তৃতীয় ডিভাইস হবে

Oppo F19 ফোনে 48 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা থাকবে

Oppo আজ ভারতে তার নতুন স্মার্টফোন Oppo F19 লঞ্চ করতে চলেছে। ফোনের লঞ্চ ইভেন্ট আজ দুপুর ১২টায় শুরু হবে। আপনি যদি ফোনের লাইভ লঞ্চ ইভেন্ট দেখতে চান তবে সংস্থরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পারবেন। এই ফোন সম্প্রতি লঞ্চ হওয়া ওপ্পো এফ 19 সিরিজের তৃতীয় ডিভাইস হবে। সংস্থার দাবি যে 5000mAh এর ব্যাটারি সহ এটি বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। আসুন জেনে নেওয়া যাক এই ফোনে সংস্থা কী কী ফিচার এবং স্পেসিফিকেশন অফার করবে।

Oppo F19 এর ফিচার এবং স্পেসিফিকেশন

ফ্লিপকার্টের লাইভ মাইক্রোসাইটের মতে, এই ফোনে 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জ সহ 5000mAh ব্যাটারি দেওয়া হবে। সংস্থার দাবি, এই চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনটি 5 মিনিট চার্জ করে 5.5 ঘন্টা অবধি টকটাইম দিতে পারে। ফোনের ভারতীয় ভ্যারিয়্যান্টে সংস্থা কী কী ফিচার অফার করবে তা নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। তবে, শ্রীলঙ্কায় এই ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্ট করা হয়েছে।

ফোনের শ্রীলঙ্কান ভ্যারিয়্যান্টের কথা বলতে গেলে এতে 6.43 ইঞ্চি ফুল এইচডি + AMOLED ডিসপ্লে রয়েছে যা 1080×2400 পিক্সেল রেজোলিউশন সহ আসে। ডিসপ্লের আসপেক্ট রেশিও 20: 9। 6 জিবি LPDDR4x র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন 662 SoC দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা রয়েছে। এটির একটি 48 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটারের সাথে 2 মেগাপিক্সেল ডেপথ রয়েছে। সেলফি তোলার জন্য ফোনের ফ্রন্টে দিকে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফোনটি ডুয়াল ন্যানো সিম সপোর্ট করে। ওএস সম্পর্কে কথা বললে ফোনে অ্যান্ড্রয়েড 11 এর ভিত্তিতে Color OS 11.1 দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য, ফোনে 3.5mm হেডফোন জ্যাক ছাড়া সমস্ত স্ট্যান্ডার্ড অপশন পাওয়া যাবে।

Connect On :