কোয়াড ক্যামেরা যুক্ত OPPO F15 8GB র‍্যাম ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হল

HIGHLIGHTS

Oppo F15 আজকে লঞ্চ হয়েছে

ফোনের দাম 19,990 টাকা

কোয়াড ক্যামেরা যুক্ত OPPO F15 8GB র‍্যাম ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হল

আজকে ওপ্পো ভারতে তাদের F15 ফোনটি লঞ্চ ক্রফেছে। এই ফোনটি লাইটিং ব্ল্যাক আর ইউনিক হোয়াইট কালারে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটির বৈশিষ্ট্য এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোয়াড ক্যামেরার মতন ফিচার্স।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

স্পেক্সের বিষয়ে যদি বলি তবে এই OPPO F15 ফোনে আছে 6.3 ইঞ্চির AMOLED ডিসপ্লে যা 2400×1080 পিক্সাল রফেজিলিউশানের। আর এই ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন।

এবার যদি Oppo F15 ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে এই ফোনে আপনারা কোয়াড ক্যামেরা পাবেন যা 48MP (F1.7) মেন ক্যামেরার সঙ্গে, 8MP (F2.25) র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স, 2M (F2.4) ন্যানো লেন্স আর 2M (F2.4) র পোট্রেড লেন্স আছে। আর এই ফোনের ফ্রন্টে আছে 16MP র ক্যামেরা যা f/2.0 অ্যাপার্চারের।

এই ডিভাইসে আছে 8GB র‍্যাম আর 128GB র স্টোরেজ যা আপনারা 512GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। আর কানেক্টিভিটিতে এই ফোনে WLAN 802.11a/b/g/n/ac, WLAN 2.4G, WLAN 5.1G, WLAN 5.8G, WLAN ডিসপ্লে, ব্লুটুথ 4.2 পাবেন।

Oppo F15 অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর  ColorOS 6.1.2 তে কাজ করে। আর এই ফোনে অক্টা কোর মিডিয়াটেক হেলিও P70 (MT6771V) SoC আছে আর এটি Mali G72 MP3 GPU  যুক্ত। আর এই ফোনে আপনারা 4025mAh য়ের ব্যাতারি পাবেন যা  VOOC 3.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Oppo F15 ফোনের দাম

ওপ্পো f15 ফোনটি 8GB র‍্যামে 19,990 টাকায় বিক্রি করা জবে। আর এই ফোনটি আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট আর ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে প্রি অর্ডার করতে পারবেন আর এই ডিভাইসটি 24 জানুয়ারি বিক্রি করা হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo