ওপ্পো ভারতে তাদের নতুন স্মার্টফোন Oppo A9 লঞ্চ করেছে। এই ফোনটিতে আপনারা একটি ওয়াটার ড্রপ নচ পাবেন, আর এর সঙ্গে এই ফোনে আছে একটি 4020mAh য়ের ব্যাটারি। আর এই ফোনটি একটি মিড রেঞ্জের ফোন। এই ফোনে মিডিয়াটেক হেলিও P70 চিপসেট দেওয়া হয়েছে।
এই ওপ্পোফোনটির দাম 15,490 টাকা করা হয়েছে। আর এছাড়া এই ফোনটি একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে আপনারা 4GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন আর এই ফোনটি 20 জুলাই থেকে কেনা যাবে। ফোনটি মার্বেল গ্রিন আর পোলোরাইড পার্পল গ্রেডিয়েন্টে এসেছে।
OPPO A9 ফোনটির স্পেসিফিকেশান আর ফিচার্স
Oppo A9 ফোনটি বেশ কয়েকটি রঙে এসেছে, আর এছাড়া আপনাদের বলে রাখি যে আপনারা এটি 6.53 ইঞ্চির FHD+ স্ক্রিনের সঙ্গে পাবেন, আর এটি একটি LCD ওয়াটার ড্রপ নচের ফোন। আর এই ফোনটি একটি গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত।
এই ফোনে আপনারা মিডিয়াটেক হেলিউও P70 অক্টা কোর প্রসেসার পাবেন আর এছাড়া এটি একটি সিঙ্গেল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। এই ফোনে আপনারা 4GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। আর এই ফোনে আছে 4020mAh য়ের ব্যাটারি আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে।
ফোনটিতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর এর মানে এই যে এই ফোনে আপনারা 16MP আর 2MP র ক্যামেরা পাবেন। আর ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।