Oppo A9 2020 ফোনটি ভারতে এর আগে ম্যারিন গ্রিন কালার আর স্পেস পার্পেল কালারে এসেছে। আর এবার এই ফোনটি ভ্যানিলা মিন্ট কালারে লঞ্চ করা হয়েছে। Oppo A9 2020 ফোনটি ভারতে সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। Oppo A9 2020 ফোনের নতুন ভেরিয়েন্টে 3D গ্রেডিয়েন্টের ব্যাক ডিজাইন গ্রিনিশ ব্লু কালারের টিন্ট দেখা গেছে। আর Oppo A9 2020 ফোনের নতুন ভেরিয়েন্টে হার্ডওয়্যাআআরে কোন পরিবর্তন দেখা যায় নি।
Oppo A9 2020 ভ্যানিলা মিন্ট কালার মডেল 4GB আর 8GB র্যামে এসেছে আর এর 4GB র্যামের দাম 15,990 টাকা আর 8GB র্যাম ভেরিয়েন্টের দাম 18,4890 টাকা। আর দুটি ভেরিয়েন্টই অনলাইন আর অফলাইনে কেনা যাবে। আর HDFC বা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে।
আপনাদের মনে করিয়ে দি যে Oppo A9 2020 ফোনটি ভারতে 16,990 টাকায় লঞ্চ করা হয়েছিল আর পরে এই ফোনের দাম 1000 টাকা কম করা হয়েছিল।
এই ফোনে আপনারা 6.50 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে একটি ওয়াটার ড্রপ নচ। আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 3+ য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল সিম কানেক্টিভিটি দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ColorOS 6.0.1 য়ে কাজ করে। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 চিপসেট। আর এই ফোনে আপনারা পাবেন 5000mAh য়ের ব্যাটারি।
আমরা যদি Oppo A9 2020 ফোনের ক্যামেরা দেখি তবে এই ফোনে আপনারা কোয়াড রেয়ার ক্যামেরা পাবেন। যা 48MP র মেন ক্যামেরা যুক্ত আর এই ফোনে আছে একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা। আর এই ফোনে আপনারা পাবেন 8GB র্যাম আর 128GB স্টোরেজ। ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।