50mp camera and 5000mah battery oppo a78 get 3500 rs price cut
Oppo তাদের নতুন 5G স্মার্টফোন আনতে চলেছে। 2023 -এর Oppo এর প্রথম 5G স্মার্টফোনও হবে এটি। 16 জানুয়ারি ভারতে লঞ্চ করবে এই ফোনটি। আসন্ন ফোনটির নাম Oppo A78 5G। Oppo -এর তরফে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ফোনের প্রচার করা হচ্ছে। ইতিমধ্যেই এই ফোনের বেশ কিছু ফিচার প্রকাশ্যে আনা হয়েছে। দেখে নিন সেগুলো কী কী।
Oppo- এর তরফে টুইটারে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 5G- এর যুগ এসে গিয়েছে। এবার দারুন কানেকটিভিটির এবং দুরন্ত গতির সাক্ষী থাকার পালা Oppo A78 5G ফোনের সঙ্গে। এই সংস্থার তরফে জানানো হয় ফোনটিতে থাকবে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। এই ফোনটি পরিচালিত হবে MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে।
ফোনটি সদ্যই মালয়েশিয়াতে লঞ্চ করেছে। এখানে আছে 90 HZ রিফ্রেশ রেট সহ একটি 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। এই ফোনে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া 8 GB ভার্চুয়াল মেমোরি থাকবে এই ফোনে। গ্রাহকরা এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে এবং প্রাইমারি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এর সঙ্গে থাকবে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এই ফোনে আছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই Full HD ভিডিও রেকর্ড করা যাবে। এই পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলবে।
জানা গিয়েছে 16 জানুয়ারি এই ফোনটি 20,000 টাকার মধ্যে দাম নিয়ে লঞ্চ হবে ভারতে। এখানে গ্রাহকরা পেয়ে যাবেন চার বছরের গুরুত্বপূর্ণ Color OS আপডেট। একই সঙ্গে 5 বছরের সিকিউরিটি আপডেট মিলবে এই ফোনে।