Oppo তাদের লেটেস্ট বাজেট স্মার্টফোন Oppo A5s তাইওয়ানে লঞ্চ করেছে আর এই নতুন স্মার্টফোনটি এর আগের Oppo A5 নামের নতুন CPU ভেরিয়েন্টের মতনই আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 450 SoC আছে। আর এই ফোনটি জুলাই 2018 সালে লঞ্চ করা হয়েছিল। লেটেস্ট Oppo A5s হেলিও P35 SoC যুক্ত।
হেলিও 35 ছাড়া Oppo A5s য়ের সব স্পেক্স এর আগের Oppo A5 মডেলের মতনই। এই A5s ফোনে আপনারা 6.2 ইঞ্চির IPC LCD ডিসপ্লে পাবেন যার ওপরে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর এই ফোনটি 720×1520 পিক্সাল HD+ রেজিলিউশান অফার করে। আর নচে 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে আর এই ফোনের ব্যাকে 13 আর 2মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
Oppo A5s ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও অপারেটিং সিস্টেম আছে যা কালার OS 5.2 UI তে কাজ করে। আর এই ফোনে 3GB র্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে। আর এও ফোনে একটি 4,230mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি ফাস্ট চার্জ সাপোর্ট করে না। আর এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।