OnePlus আজ (24 জুন) ভারতের বাজারে একটি নতুন ফোন OnePlus Nord CE4 Lite 5G লঞ্চ করতে চলেছে। OnePlus Nord Series এর আওতায় আসা এই ফোনের একাধিক ফিচার লঞ্চের আগেই ফাঁস হয়ে গেছে। এছাড়া আপকামিং ফোনের দাম সম্পর্কেও একটি লিক থেকে জানা গেছে।
নর্ড সিই৪ লাইট ৫জি ফোনটি AMOLED প্যানেল এবং 2100 নিট পিক ব্রাইটনেস সহ আসবে নিশ্চিত করেছে কোম্পানি। এছাড়া ফোনে 5500mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সহ রির্ভাস চার্জিং পাওয়া যাবে। ফোনে 50MP Sont LYTIA প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে।
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনটি আজ বিকেল 7টায় একটি ইভেন্টে লাইভ করা হবে। ফোনের লঞ্চ ইভেন্টে আপনি ওয়ানপ্লাস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে। এছাড়া আপনি কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি দেখতে পারবেন।
টিপস্টার যোগেশ বরার এর লিক অনুযায়ী, নর্ড সিই ৪ লাইট ফোনটি 19,999 টাকার শুরুর দামে আসতে পারে। তবে লঞ্চ অফারের আওতায় ফোনটি আরও কম দামে কেনা যাবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্ট থেকে জানা গেছে যে নর্ড সিই ৪ লাইট ফোনটি OPPO K2x ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি ফোনে 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা অফার করবে। কোম্পানির দাবি যে ওয়ানপ্লাস ডিভাইস থেকে ইউজাররা সোনি ক্যামেরা মতো দুর্দান্ত ছবি ক্লিক করতে পারবেন।
পাওয়ার দিতে আপকামিং ওয়ানপ্লাস ফোনে শক্তিশালী ব্যাটারি অফার করবে। কোম্পানি তার নতুন ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফোনের একাধিক ফিচার আগেই নিশ্চতি করে দিয়েছে। ওয়ানপ্লাস এর এই ফোনটি 5500mAh ব্যাটারি সহ আনা হচ্ছে। ফোনে রির্ভাস চার্জিং ফিচার দেওয়া হবে।