OnePlus শীঘ্রই ভারতে একটি নতুন বাজেট স্মার্টফোন, Nord CE4 Lite 5G লঞ্চ করবে। যদিও চীনা স্মার্টফোন কোম্পানির তরফে এই বিষয় কিছু জানানো হয়েনি। আপকামিং ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনটি সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং গিকবেঞ্চের ওয়েবসাইটে দেখা গেছে।
সম্প্রতি চীনে OPPO K2x লঞ্চ করা হয়েছে। ফোনটি বাজারে আসর পর থেকেই খরব রয়েছে যে এই ওপ্পো ফোনটি ভারতে ওয়ানপ্লাস স্মার্টফোন হিসাবে আসবে।
আরও পড়ুন: POCO F6 5G: আগামী সপ্তাহ ভারতে আসছে পোকোর দুর্দান্ত স্মার্টফোন, 50MP ক্যামেরা সহ আর কী থাকবে ফিচার?
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনটি IMDA ওয়েবসাইটেও স্পট করা হয়েছে। আপকামিং স্মার্টফোনটি OnePlus Nord CE 3 Lite ফোনের সাক্সেসার হবে। এটি গত বছর এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল।
নর্ড সিই ৩ লাইট ফোনটি ভারতে 19,999 টাকার শুরুর দামে বাজারে আনা হয়েছিল। এই দামটি ফোনের বেস ভ্যারিয়্যান্ট 8GB RAM এবং 128GB স্টোরেজের ছিল। আশা করা হচ্ছে যে আপকামিং নর্ড সিই ৪ লাইট ফোনটি একই দামে বা এর কাছাকাছি আসতে পারে।
ডিসপ্লে: আপকামিং নর্ড সিই ৪ লাইট ফোনে 6.67-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে। এটি গত বছরের LCD ডিসপ্লে থেকে আপগ্রেডেড হবে।
অপারেটিং সিস্টাম: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনটি Android 14 এ চলবে বলে আশা করা হচ্ছে। এটি কোম্পানির OxygenOS এর উপর ভিত্তি করা থাকবে। এছাড়া ফোনে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের নিরাপত্তা আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেটে কাজ করবে। এটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা হবে।
ক্যামেরা: নর্ড সিই ৪ লাইট ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে প্রাইমারি সেন্সর হিসেবে 50MP লেন্স এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হবে। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা অফার করবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি: পাওয়ার দিতে আপকামিং ওয়ানপ্লাস ফোনে 5500mAh ব্যাটারি থাকতে পারে।
আরও পড়ুন: Price Cut: 2500 টাকা সস্তা হল 108MP ক্যামেরা সহ OnePlus 5G ফোন, জানুন নতুন দাম কত