OnePlus Nord CE4 Lite with 50MP Sony LYTIA camera launch date confirmed
OnePlus Nord CE4 Lite 5G লঞ্চের জন্য প্রস্তুত। আপকামিং স্মার্টফোনের লঞ্চ তারিখ ঘোষনা করার পাশাপাশি কোম্পানি মোবাইল এর ছবি এবং ক্যামেরা ডিটেলও শেয়ার করেছে। 24 জুন বিকেল 7টায় ফোনের দাম এবং স্পেসিফিকেশনের ঘোষনা করা হবে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনের লিক স্পেসিফিকেশন এবং দাম। আপকামিং ওয়ানপ্লাস ফোনের লঞ্চের একটি মাইক্রোসাইট Amazon এ লাইভ করা হয়েছে।
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনটি নীল রঙের ভ্যারিয়্যান্টে শকেস করেছে। কোম্পানি জানিয়েছে যে আগামী ২৪ জুন নতুন ওয়ানপ্লাস ফোনটি লঞ্চ করা হবে।
আপকামিং ওয়ানপ্লাস স্মার্টফোনটি মিড-বাজেটে আনা হবে। আশা করা হচ্ছে যে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনটি 20 হাজার টাকার কম দামে আসতে পারে। নর্ড ফোনের দাম 18,999 টাকা থেকে শুরু হতে পারে। এই দামে ফোনের 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ডিসপ্লে সম্পর্কে কোম্পানি নিশ্চিত করেছে যে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে থাকবে। এটি 2100 পিক ব্রাইটনেস সহ আনা হবে।
কোম্পানি ওয়ানপ্লাস এর নতুন ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি ফোন Sony LYTIA ক্যামেরা এবং OIS সহ আসবে। এই ফোনে 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা থাকবে।
পাওয়ার দিতে ফোনে 5500mAh ব্যাটারি এবং 80W SUPERVOOC ওয়্যারড চার্জিং সাপোর্ট দেওয়া হবে।
আরও পড়ুন: Infinix আনছে সবচেয়ে সস্তা 108MP ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং ফোন, লঞ্চের আগেই দাম ফাঁস