OnePlus Nord CE 4 Lite get flat Discount Rs 3000 on Amazon How this deal works
ভারতীয় বাজারে ওয়ানপ্লাস স্মার্টফোন বেশ জনপ্রিয়। কোম্পানি বাজেট সেগামেন্টে দুর্দান্ত ফিচার সহ স্মার্টফোন অফার করে। বর্তমানে OnePlus Nord CE4 Lite 5G ফোনে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট 5জি ফোনটি ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক ছাড় অফারেও কেনা যাবে। তবে আসুন দেরি না করে অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
লঞ্চের সময় ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফোনটি 19,999 টাকা দামে আনা হয়েছিল। তবে Amazon সাইটে এই ফোনটি 17,998 টাকা দামে ছাড়ের সাথে লিস্ট করা হয়েছিল। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল বিক্রি হচ্ছে। যার মানে এটি 2000 টাকা সোজা ছাড়ে কেনা যাবে।
আরও পড়ুন: CMF Phone 2 Pro নাকি CMF Phone 1, কোনটি হবে বেস্ট চয়েজ, দাম এবং ফিচারে দেখে নিন তুলনা
এছাড়া কোম্পানি ফোনের সাথে 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। গ্রাহকরা SBI ক্রেডিট কার্ড EMI পেমেন্টে এই অফারটি পেতে পারেন। সমস্ত অফারের পর ফোনে মোট 3000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
শুধু তাই নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ওয়ানপ্লাস ফোনে 16,850 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি ফোনটি 6.67-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে অফার করে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 2100 নিট পিক ব্রাইটনেস সহ আসে।
প্রসেসর হিসেবে ফোনে কোয়ালকম Snapdragon 695 5G চিপসেট অফার করা যা 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে নর্ড সিই৪ লাইট ৫জি ফোনে 50MP মেইন ক্যামেরা সহ 2MP ডেপথ সেন্সর দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে থাকছে 5500mAh এর ব্যাটারি পাওয়া যাবে যা 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।