OnePlus Nord CE 3 Lite 5G smartphone get Rs 14000 discount on Amazon
আপনি যদি 15 হাজার টাকার বাজেটে নতুন ফোন কিনতে চান তবে OnePlus Nord CE 3 Lite 5G একটি ভাল বিকল্প হতে পারে। আসলে অনলাইন শপিং সাইট Amazon এ ওয়ানপ্লাস নর্ড সিই3 লাইট 5জি ফোনে দুর্দান্ত ছাড় অফার করা হচ্ছে। এই ছাড়ের পাশাপাশি কোম্পানি ব্যাঙ্ক অফারও দিচ্ছে। শুধু তাই নয়, গ্রাহকরা পুরনো ফোনে এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস সিই 3 লাইট ফোনটি মোট কত টাকা সস্তায় কেনা যাবে।
ওয়ানপ্লাস সিই 3 লাইট 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি অ্যামাজন সাইটে 15,705 টাকায় লিস্ট করা। ব্যাঙ্ক অফারে, Federal Bank এর ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় দিচ্ছে কোম্পানি। যার পরে এই ফোনের দাম কমে 13,705 টাকা হয় যাবে।
এছাড়া গ্রাহকরা তার পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। কোম্পানি এই ফোনে 14,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থার এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস সিই 3 লাইট 5জি ফোনে 6.72-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল দেওয়া। প্রসেসর হিসেবে ফোনটি অক্টাকোর কোয়ালকম Snapdragon 695 প্রসেসরে কাজ করে। এটি Android 14 অপারেটিং সিস্টামে চলে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস সিই 3 লাইট 5জি ফোনে 108MP রিয়ার মেইন ক্যামেরা এবং ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনে 5G, ওয়াই ফাই, ব্লুটুথ 5.3 , ইউএসবি টাইপ পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ Vivo V50 5G ভারতে লঞ্চ, জানুন কত দামে কেনা যাবে