OnePlus আজ 7 এপ্রিল ভারত এবং বিশ্ববাজারে তাদের লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন Nord 6 লঞ্চ করতে চলেছে। তবে লঞ্চের আগে নতুন ওয়ানপ্লাস নর্ড 6 স্মার্টফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। লিক অনুযায়ী ওয়ানপ্লাস নর্ড 6 ফোনে থাকবে 9000mAh ব্যাটারি। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের দাম, প্রসেসর, ডিসপ্লে সহ স্পেসিফিকেশন কেমন হবে।
আপকামিং ওয়ানপ্লাস নর্ড 6 ফোনটি আজ সন্ধ্যা 7টায় ভারতে লঞ্চ হবে। ওয়ানপ্লাস এর নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের লঞ্চ ইভেন্ট কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে সরাসরি লাইভ-স্ট্রিম করা হবে।
আরও পড়ুন: WhatsApp আনছে নতুন ফিচার, ভিড়ভাড় এলাকায় শোনা যাবে পরিষ্কার এবং স্পষ্ট আওয়াজ
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড 6 ফোনে থাকবে 1.5K 165Hz AMOLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হবে 3,600 নিটস এবং এতে থাকবে Crystal Guard Glass-এর সুরক্ষা। এছাড়াও ফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং-সহ জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখবে। যার মানে ফোনটি 1.5 মিটার গভীর জলে 30 মিনিট পর্যন্ত থাকতে পারে।
পারফরম্যান্সের দিক থেকে, নর্ড 6 ফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করবে। ফোনে Oneplus 15 এর মতোই একটি ডেডিকেটেড G2 Wi-Fi চিপও থাকবে।
ক্যামেরার ক্ষেত্রে, নর্ড 6 ফোনের প্রাইমারি লেন্স হিসেবে OIS সুবিধা সহ একটি 50 মেগাপিক্সেলের Sony সেন্সর এবং এর পাশাপাশি একটি সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে 32 মেগাপিক্সেলের একটি লেন্স থাকবে।
নর্ড 6 ফোনে বিশাল 9000mAh ব্যাটারি থাকবে এবং এটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OnePlus-এর OxygenOS 16 অপারেটিং সিস্টেমে চলবে।
আরও পড়ুন: সোজা 25000 টাকা সস্তা হল Samsung Galaxy Ultra ফোন, রয়েছে 200MP ক্যামেরা, জানুন কোথায় পাবেন এত সস্তায়
কোম্পানি নিশ্চিত করেছে যে, নর্ড 6 ফোনের দাম 35,000 টাকা থেকে 40,000 টাকার সেগামেন্টে আসবে। যার মানে হল, সম্প্রতি মেমরি চিপের ঘাটতির কারণে স্মার্টফোনের দাম বাড়া সত্ত্বেও, 40 হাজার টাকার সেগামেন্টে আসবে নর্ড 6 ফোনটি।