OnePlus ভারতে নতুন Nord Series-এর ফোন OnePlus Nord 2T 5G লঞ্চ করেছে। Nord 2 5G-এর মতো, OnePlus Nord 2T 5G ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ একটি AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়া এই ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এতে রয়েছে মিডিয়াটেক প্রসেসর। OnePlus Nord 2T 5G Motorola Edge 30, iQoo Neo 6, Poco F4 5G, Mi 11X এবং Samsung Galaxy A33 5G-এর সাথে প্রতিযোগিতা করবে।
OnePlus Nord 2T 5G ফোনে রয়েছে Android 12 ভিত্তিক OxygenOS 12.1। এছাড়াও, একটি 6.43-ইঞ্চি ফুল HD প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz দেওয়া এবং এর সাথে HDR10+ এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস 5। এতে MediaTek Helio Dimension 1300 প্রসেসরের সাথে 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
OnePlus Nord 2T 5G ফোনে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে যার প্রাইমারি লেন্সটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50-মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। দ্বিতীয় লেন্সটি হল 8-মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড সেন্সর। তৃতীয় লেন্সটি একটি 2-মেগাপিক্সেল মনোক্রোম লেন্স। সেলফির জন্য একটি 32-মেগাপিক্সেল Sony IMX615 সেন্সর রয়েছে। রিয়ার ক্যামেরা থেকে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।
কানেক্টিভিটির জন্য, OnePlus Nord 2T 5G ফোনে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.2, GPS / A-GPS / NavIC, NFC এবং USB Type-C পোর্ট। ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 4500mAh ব্যাটারি রয়েছে।
OnePlus Nord 2T 5G ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজের দাম 28,999 টাকা রাখা হয়েছে। 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজের দাম 33,999 টাকা। ফোনটি 5 জুলাই থেকে গ্রে শ্যাডো এবং জেড ফগ কালারে কেনা যাবে। লঞ্চ অফারের আওতায়, OnePlus Nord 2T 5G স্মার্টফোন ICICI ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডে 1,500 টাকা ছাড় পাবে৷ এই ব্যাঙ্ক অফারটি শুধুমাত্র 5-11 জুলাই পর্যন্ত পাওয়া যাবে।