Oneplus 13s available at lowest price ever on official website
আপনি যদি অনেক সময় ধরে ওয়ানপ্লাস স্মার্টফোন কেনার কথা ভাবছেন OnePlus 13s একটি ভাল বিকল্প হতে পারে। কোম্পানি যেই দামে ওয়ানপ্লাস 13এস ফোনটি ভারতে লঞ্চ করেছিল এখন তার থেকে অনেক কম দামে লিস্ট করা হয়েছে। ওয়ানপ্লাস 13এস ফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা (50MP Dual Camera) সেটআপ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 13এস ফোনে পাওয়া সেরা অফার সম্পর্কে।
দামের কথা বললে, ওয়ানপ্লাস 13এস ফোনটি ওয়ানপ্লাস অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত সবচেয়ে কম দামে লিস্ট করা হয়েছে। ওয়ানপ্লাস ফোনটি কোম্পানি 57,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল যা এটির রিটেল প্রাইস। তবে ফোনটি বর্তমানে 50,999 টাকা দামে লিস্ট করা। লঞ্চের পর এটি এখন পর্যন্তের সবেচেয়ে সস্তা দামে। যার মানে সোজা 7000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। কিন্তু এই অফারটি শেষ নয়। এর সাথে ব্যাঙ্ক অফার পাওয়া যেতে পারে।
ওয়ানপ্লাস 13এস ফোন কেনার ক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অফারও পেতে পারেন। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে HDFC ক্রেডিট কার্ড পেমেন্টে EMI পেমেন্টে 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যেতে পারে। যার মানে ফোনে মোট 10 হাজার টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। যার পরে ফোনের দাম কমে 48,999 টাকা হয় যাবে।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 13এস ফোনে রয়েছে 6.32-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 1216 x 2640 পিক্সেল এবং এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের পিক ব্রাইটনেস 1600 নিট। এটি ক্রিস্টাল শিল্ড গ্লাস সুরক্ষা সহ আসে। ফোনটি 3nm প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে। এটি 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক OxygenOS 15 তে চলে।
আরও পড়ুন: 365 দিন পর্যন্ত মিলবে যতখুশি কলিং এবং ডেটা সাথে একগুচ্ছ সুবিধা, Airtel রিচার্জ প্ল্যানে মিলবে সবকিছু
ফোনে 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রধান ক্যামেরা সেন্সর রয়েছে যা OIS এবং EIS দুটি ফিচার সাপোর্ট করে। সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরাও পেয়ার করা। এতে একটি Samsung JN5 সেন্সর রয়েছে যা 2x অপটিক্যাল জুম সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনে পাওয়ার দিতে 80W SUPERVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5850mAh ব্যাটারি রয়েছে। ফোনটি IP65 রেটিং সহ আসে।