OnePlus এর প্রিমিয়াম 5G স্মার্টফোনে পুরো 8000 টাকার ছাড়, রয়েছে 50MP ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন প্রসেসর

OnePlus এর প্রিমিয়াম 5G স্মার্টফোনে পুরো 8000 টাকার ছাড়, রয়েছে 50MP ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন প্রসেসর

Amazon বর্তমানে তাদের Great Summer Sale চলছে। এই সেল চলাকালীন একাধিক স্মার্টফোনে দেদার ছাড় অফার করা হচ্ছে। এরই মধ্যে একটি হল OnePlus 13s স্মার্টফোন যা সেলে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটি এমন গ্রাহকদের জন্য দুর্দান্ত ডিল হতে পারে, যারা কম খরচে পুরো ফ্ল্যাগশিপ ফোনের অভিজ্ঞতা পেতে চান।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আসলে ওয়ানপ্লাস 13এস ফোনে ফ্ল্যাট ডিসকাউন্ট এর পাশাপাশি, বেশ কিছু এক্সক্লুসিভ ব্যাংক অফারও রয়েছে, যা এই ডিলটিকে আরও বেশি দুর্দান্ত করে তুলেছে। যদিও ওয়ানপ্লাস এর নতুন ’15 সিরিজ’এর স্মার্টফোনগুলো ইতিমধ্যেই বাজারে এসে গেছে, তবুও এই মূল্যের পরিসরে বর্তমান ডিভাইসটি এখনও একটি চমৎকার বিকল্প হিসেবেই টিকে আছে। চলুন, এই ডিলটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…

আরও পড়ুন: মাসে 200 টাকারও কম খরচে পুরো 28 দিন চলবে Jio সিম, সাথে আনলিমিটেড কলিং এবং ডেটাও

OnePlus 13s ফোনের ডিসকাউন্ট অফার

ডিভাইসে পাওয়া ছাড়ের কথা বললে, ওয়ানপ্লাস 13এস ফোনের 12GB+256GB স্টোরেজ সহ মডেলটি 54,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখন সেল চলাকালীন মাত্র 49,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। যার মানে, ফোনের ওপর সরাসরি 5000 টাকার ছাড় দেওয়া হচ্ছে।

তাছাড়া, HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরও 3000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে, যার ফলে মোট ছাড় 8000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। ওয়ানপ্লাস 13এস ফোনের দাম কমে 46,999 টাকা হয় যাবে, যা এই দামে ফোনটি দুর্দান্ত বিকল্প হতে পারে। প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগামেন্টে এই ডিভাইসটি অত্যন্ত সস্তা এবং ভাল বিকল্প হবে।

আরও পড়ুন: চিপচিপে গরমে Amazon সেলে জলের দরে পাওয়া যাচ্ছে বাজেট Tower Air Cooler, সবচেয়ে সস্তা 4000 টাকার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile