OnePlus 13 শীঘ্রই ভারতের মার্কেটে আসতে প্রস্তুত। এই ফোনটি সম্প্রতি চীনের বাজারে লঞ্চ হয়েছিল। Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ আসা এই স্মার্টফোনটি চুরি করার জন্য চোর নিজেই আফসোস করতে চলেছেন। আপকামিং ওয়ানপ্লাস ফোনটি Google Pixel স্মার্টফোনের মতোই এন্টি-থেফ্ট প্রোটেকশন (Anti Theft Protection) সহ আনা হবে। গুগল সম্প্রতি তার পিক্সেল ডিভাইসে এই ফিচারটি যোগ করেছে।
কোম্পানি ওয়ানপ্লাস এর আপকামিং ফোনে Find My Device এর অফলাইন ট্র্যাকিংয়ের একটি বিল্ট-ইন-ফিচার অফার করবে।
আরও পড়ুন: iQOO 13 লঞ্চের আগে সস্তা হল iQOO 12 ফোন, ডিল শেষ হওয়ার আগেই লুফে নিন অফার
ডিসপ্লে: ওয়ানপ্লাস 13 ফোনে 6.82-ইঞ্চির 2K+ AMOLED ডিসপ্লে রয়েছে যা 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ 24GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে।
ক্যামেরা: ফোনে ট্রিপল রিয়ার 50MP Sony LYT-808 মেইন সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড এবং 50MP পেরিস্কোপ ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি রয়েছে যা 100W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
গত মাসে, ওয়ানপ্লাস এই বছর লঞ্চ করা তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস 12 এর জন্য OxygenOS 15-এর ওপেন বিটা আপডেট প্রকাশ করেছে। বিটা আপডেটে গ্রাহকরা ফোনটি বন্ধ করার সময় একটি নোটিফিকেশন পাবেন যা ফোনটি অফলাইনেও ট্র্যাক করা যেতে পারে।