OnePlus 11R 5G get huge price drop upto Rs 12000 on Amazon Check new price
OnePlus এর প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে বাজেট পড়ছে না। এবার চিন্তা নয়! কারণ OnePlus 11R 5G ফোনটি একধাপে 29 শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। যার মানে ওয়ানপ্লা ১১আর ফোনটি 11,500 টাকা সস্তায় আপনার হতে পারে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এত টাকা সস্তায় ওয়ানপ্লাস ফোনটি কিনতে পারবেন।
ওয়ানপ্লাস ১১আর ফোনটি অনলাইন শপিং সাইট Amazon – এ কম দামে বিক্রি হচ্ছে। অ্যামাজন এই ফোনে সোজা 29 শতংশ ছাড় অফার করছে। ছাড়ের পর ফোনটি মাত্র 28,499 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে ফোনে পুরো 11,500 টাকার ছাড় পাওয়া যাবে।
শুধু তাই নয়, Canara ব্যাঙ্ক ক্রেডিট কার্ড নন-ইএমআই পেমেন্টে 500 টাকা ছাড় পাওয়া যাবে।
এছাড়া থাকছে এক্সচেঞ্জ অফারও। আপনার পুরানো ফোনের বদলে এতে 25,300 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ দাম আপনার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।
ওয়ানপ্লাস এর এই ফোনে 6.7-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। ফোনে 16GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। প্রসেসর হিসেবে এতে Snapdragon 8+ Gen 1 চিপসেট দেওয়া। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে।
প্রাইমারি ক্যামেরা এতে 50 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।