OnePlus 11R 5G স্মার্টফোন কেনার সুযোগ রয়েছে। কোম্পানি এই ফোনে 3000 টাকা পর্যন্ত ছাড় অফার করছে। ওয়ানপ্লাসের এই ফোন গত বছর চালু করা হয়েছিল। আসুন ওয়াপ্লাস 11R স্মার্টফোনের অফার এবং ডিসকাউন্ট বিষয় জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস 11R স্মার্টফোনটি 39,999 টাকার শুরুর দামে লঞ্চ করেছিল। ওয়াপ্লাসের এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি এখন 37,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন : Nothing Phone 2a India Launch: 12GB RAM এবং পাওয়ারফুল প্রসেসর সহ আজ ভারতে আসছে নতুন নথিং ফোন
পাশাপাশি, 16GB RAM+256GB স্টোরেজ মডেলটির আসল দাম 44,999 টাকার বদলে 41,999 টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া গ্রাহকরা 1000 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন ICICI এবং OneCard কার্ড পেমেন্টে।
এই অফারটি ওয়াপ্লাস ওয়েবসাইট এবং Amazon India দুটি জায়গায় পাওয়া যাবে।
ডিসপ্লের কথা বললে, ওয়ানপ্লাস 11R ফোনে 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
স্মার্টফোনটি কোয়ালকম Snapdragon 8+ Gen1 SoC চিপসেটে কাজ করে।
এটি 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS 4.0 স্টোরেজ সহ আসে।
ওয়ানপ্লাস 11R 5G এর রিয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স সহ ট্রিপল ক্যামেরা রয়েছে৷ সেলফি তোলার জন্য সামনে একটি 16MP সেন্সর রয়েছে।
পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন : Lava Blaze Curve 5G: কার্ভড ডিপস্লে, 64MP ক্যামেরা এবং পাওয়ারফুল প্রসেসর সহ নতুন লাভা ফোন লঞ্চ, জানুন দাম কত