চিনা কোম্পানি Oneplus এর স্মার্টফোন Oneplus 10R ফোনে দুর্দান্ত ডিসকাউন্ট অফার করা হচ্ছে। ই-কমার্স সাইট Amazon এই দুর্দান্ত ফোনটি বাম্পার ডিসকাউন্টে বিক্রি করছে। শুধু ডিসকাউন্টই নয়, কোম্পানি কুপনও অফার করছে, যার পরে ফোনটি আরও 4000 টাকা সস্তায় কেনা যাবে।
Oneplus 10R ফোনে 10 শতাংশ ফ্ল্য়াট ছাড় এর পাশাপাশি, 4000 টাকার কুপন ডিসকাউন্টও এবং ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। এই সমস্ত ছাড়ের পরে ফোনটি আসল দাম থেকে অনেক সস্তায় কেনা যাবে। ব্যাঙ্ক অফার ছাড়াই এই ফোনটি ₹30,999-এ কিনতে পারবেন, যা আসল দাম থেকে 9000 হাজার টাকা সস্তায় কেনা যাবে।
তবে আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি এই ফোনটি সস্তায় কিনতে পারবেন।
আরও পড়ুন: Realme N53 vs Poco C55: 10 হাজার টাকার কম দামে কোন বাজেট ফোন আপনার জন্য় সেরা অপশন?
Amazon India এর সাইটে Oneplus 10R ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের আসল দাম 38,999 টাকা। তবে ফোনে Amazon Deal-এ এই ফোনটি 10 শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে। ছাড়ের পর এই ফোনের দাম 34,999 টাকা হয়ে যাচ্ছে।
এছাড়া, Amazon এর তরফে ওয়ানপ্লাস 10R ফোনে 4000 টাকার কুপন অফার করা হচ্ছে। কুপন ব্য়বহার করে এই ফোনে আরও 4000 টাকা কমে যাচ্ছে, যার পরে ফোনের দাম 3000 টাকা হয়ে যাচ্ছে।
ব্যাঙ্ক ডিসকাউন্ট
Oneplus 10R ফোনটি যদি HDFC ব্যাঙ্ক ক্রেডিট/ডেবিট কার্ড EMI অপশনে কিনলে, আপনি 1500 টাকার ছাড়ে কিনতে পারবেন। এই ব্যাঙ্ক ছাড়ের পর ফোনের দাম কমে আরও 29,499 টাকা হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: পুরানো মডেল থেকে 80 শতাংশ বেশি ফাস্ট চলবে Nothing Phone 2, জানুন কত হবে দাম
OnePlus 10R ফোনে 6.7-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz FHD+ AMOLED ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের রিয়ারে ট্রিপল সেন্সর পাওয়া যাবে, যা 50MP+8MP+2MP ক্যামেরা সহ আসে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100-ম্যাক্স চিপসেট দেওয়া হয়েছে। পাওয়ার দিতে ফোনে 5000mAh-এর ব্যাটারি দেওয়া, যা 80W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে।