OPPO K1 ফোনটির দাম কমেছে হাজার দুয়েক মতন

HIGHLIGHTS

Oppo k1 ফোনটি 14,990 টাকায় কিনুন

ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে

OPPO K1 ফোনটির দাম কমেছে হাজার দুয়েক মতন

ওপ্পো তাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত ডিভাইস Oppo K1 য়ের দাম কমিয়েছে। এই স্মার্টফোনটি ফ্লিপকার্টে বিক্রি করা হয়েছে আর এই ফোনটির দাম 16,990 টাকা থেকে কমে 14,990 টাকা করা হয়েছে। ওপ্পো ভারতে খুব কম দামে তাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত ফোন Oppo K1 লঞ্চ করেছিল। আর এবার এই ফোনটির দাম 2000 টাকা কমার পরে ডিভাইসটি ভারতে সস্তার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত ফোন হিসাবে উঠে এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ওপ্পো ফোনটি ভারতে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি ফ্লিপকার্ট এক্সক্লিউশিভ ভাবে লঞ্চ করা হয়েছে। আর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছাড়া Oppo K1 ফোনটিতে প্রিমিয়াম ডিজাইন, ডুয়াল রেয়ার ক্যামেরা, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে যুক্ত ফোন।

আর এই Oppo K1 ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনটিতে গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে।

এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট পাবেন আর এছাড়া এই ফোনে একটি 4GB র‍্যাম আছে। আর এই ফোনটি একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। আর এর স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায় না। আর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিও 8.1 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

Oppo K1 ফোনে আপনারা 3600mAh য়ের ব্যাটারি পাবেন আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16MP+2MP ক্যামেরা আছে আর এর ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla

Digit Bangla

Digit.in
Logo
Digit.in
Logo