এবার REDMI 7A ফোনটি অফলাইনে কেনা যাবে
ফোনে আছে সোনির IMX486 সেন্সার
ফোনটি 4000mAh ব্যাটারি যুক্ত
জুলাই মাসে Redmi 7A ফোনটি লঞ্চ করা হয়েছিল আর এবার এই ফোনটি অফলাইনে কেনা যাচ্ছে। আর এর আগে এই ফোনটি বেশ কয়েকবার ফ্লিপকার্ট আর মি ডট কমে ফ্ল্যাশ সেলে কেনা গেছে। আর গ্যাজেট 360 রিপোর্ট অনুসারে এই ফোনটি এবার রিটেল স্টোর থেকে কেনা যাবে। আর সাওমির এই রেডমি 7A ফোনটিতে HD+ডিসপ্লে আছে আর এটি একটি অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 প্রসেসার। আর এই Redmi 7A ফোনে মেট ব্ল্যাক, মেট ব্লু আর মেট গোল্ড কালারে কেনা যাবে।
Surveyএই ফোনটি এবার অফলাইনেও কেনা যাচ্ছে। ফোনটি ভারতে 5999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের 2GB র্যাম আর 16GB স্টোরেজ ভেরিয়েন্ট আছে। আর এই ফোনের 2GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টটি 6,199 টাকায় কেনা যাবে।
Redmi 7A ফোনের স্পেসিফিকেশান
এই ফোনটিতে আপনারা 5.45 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হেয়ছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর এই ফোনটি MIUI 10 য়ে লঞ্চ করা হয়েছে। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 অক্টা কোর চিপসেট আছে আর ফোনটি 2.0GHz য়ে ক্লকড।
আর এই ফোনে মাইক্রো এসডি কার্ডের স্টোরেজ পাবেন। আর এই ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাতারি। ফোনে সোনির 12মেগাপিক্সালের IMX486 সেন্সার আছে আর এই ফোনের ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা আছে।