Huawei P30 আর Huawei P30 Pro দুটি মোবাইল ফোনের ডিজাইন গত মাসে লিক আর রেন্ডারের মাধ্যমে জানা গেছে। আর এবার একটি ফ্রেশ রেন্ডার অনুসারে যা, WinFuture.deর মাধ্যমে দেখা গেছে। সেখানে এই ফোনের লাল রঙের কালার ভেরিয়েন্ট দেখা গেছে, আর এছাড়া এই রেন্ডারে মোবাইল ফোনের বেশ কিছু স্পেক্সও জানা গেছে।
এর আগে Huawei P30 Pro ফোনের ব্ল্যাক, ওরিও, আর আইস হোয়াইট কালার দেখা এগছে, আর এবার এই নতুন ছবিত্রে এই ফোনের নতুন রঙ্গ দেখা গেছে যা সানরাইজ রেড কালারে ভেরিয়েন্ট হিসাবে দেখা গেছে।
আমরা যদি স্পেক্সের বিষয়ে বলি তবে আপনাদের বলে রাখি যে দুটি ফোনেই মানে Huawei P30 আর Huawei P30 Pro ফোনে আপনারা কিরিন 980 চিপসেট পাবেন আর এই ফোন গুলির ডিসপ্লে ডিটেলস যথাক্রমেঃ 6.1 ইঞ্চির ফ্ল্যাট OLED আর একটি 6.5 ইঞ্চির কার্ভড OLED ডিসপ্লের ফোন হবে তবে এই ফোনে আপনারা নচ পাবেন।
Huawei P30 ফোনে 6Gb র্যাম আর 128GB স্টোরেজ থাকতে পারে আর এছাড়া Huawei P30 Pro ফোনটির 8GB র্যাম আর 128GB স্টোরেজ থাকতে পারে, আর এর সঙ্গে এই দুটি ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ড পাবেন আর এর মাধ্যমে আপনারা স্টোরেজ বাড়াতে পারবেন। আর এও মনে করা হচ্ছে যে এই ফোনটি 256GB আর 512GB স্টোরেজ অপশানে আসতে পারে।
এই ফোন গুলিকে নিয়ে বলা হচ্ছে যে এই ফোনে 32MP র ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর এর সঙ্গে ফোনে ট্রিপেল ক্যামেরা পাওয়া যাবে, Huawei P30 ফোনটিতে আপনারা 5X লেসলেস জুম পাবন। আর এই ফোন গুলি 26 মার্চ ফ্রান্সে লঞ্চ করা হবে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।